ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউজিল্যান্ডে টাইগারদের প্রথম জিম সেশন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

নিউজিল্যান্ডে পৌঁছে অষ্টম দিনে এসে প্রথমবার জিমে অনুশীলন করার সুযোগ পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। বুধবার ক্রিকেটারদের অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সামাজিক যোগযোগমাধ্যমে এই ভিডিও আপলোড করে বিসিবি লিখেছে, ‘তৃতীয়বার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় আজ খেলোয়াড়রা প্রথমবার জিম সেশন করল। আগামীকাল (বৃহস্পতিবার) সাতটি গ্রুপে লিংকনে অনুশীলন করবে ক্রিকেটাররা।’

ভিডিওতে টাইগার ক্রিকেটার মোহাম্মদ মিথুন বলেন, ‘আমরা এখানে এসে শুরু থেকে অনেক বাধ্যবাধকতার মধ্য দিয়ে আছি। এখন আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হচ্ছে। আজ আমরা জিম সেশন করার সুযোগ পেয়েছি। খেলোয়াড়রা সবাই রোমাঞ্চিত। কারণ কেউই এভাবে ঘরে বসে থাকতে চায় না। কাল (বৃহস্পতিবার) থেকে থেকে আমরা যখন ক্রিকেট ট্রেনিংয়ে ফিরব তখন আস্তে আস্তে সবকিছুর সঙ্গে খাপ খাইয়ে নিতে পারব।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডে পৌঁছেছে গত বুধবার। সেখানে পৌঁছে গত সাতদিনই ঘরবন্দি ছিলেন তামিম-মুশফিকরা। এই সময়ে মধ্যে দিনে শুধু আধা ঘণ্টার জন্য বের হতে পারতেন ক্রিকেটাররা।

করোনায় এখন বদলে গেছে পুরো পৃথিবী। আন্তর্জাতিক ক্রিকেটাঙ্গনেও এখন যোগ হয়েছে নতুন অনেক নিয়ম। যেকোনো সিরিজের আগে কোয়ারেন্টাইন বিষয়টি বাধ্যতামূলক হয়ে গিয়েছে। তাই সিরিজের সময়ও বাড়ছে।

ওয়ানডে ম্যাচ দিয়ে আগামী ২০ মার্চ শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ। এই সিরিজে মোট তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিউজিল্যান্ডে টাইগারদের প্রথম জিম সেশন

আপডেট সময় ০৭:১১:২১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১