ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ভারতকে আরও ভালো ভেবেছিলাম: শোয়েব

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আহমেদাবাদের গোলাপি বলের দিবারাত্রি টেস্ট শেষ হয়ে পাঁচ দিন অতিবাহিত হয়েছে। অথচ সেই টেস্টের পিচ নিয়ে আলোচনা যেন থামছেই না।

গত ২৬ ফেব্রুয়ারি শেষ হয়ে যাওয়া সেই ম্যাচের পিচ নিয়ে সমালোচনায় এবার যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।

তার ভাষ্যে, এমন ধরনের উইকেট বানানো উচিত নয়, যেখানে পাঁচ দিনের টেস্ট ম্যাচ দেড় দিনেই গুটিয়ে যায়। আর এমন বাড়াবাড়ি রকমের স্পিনসহায়ক উইকেট বানিয়ে কাজটা ভালো করেনি ভারত। তিনি ভারত দলকে আরও ভালো ভেবেছিলেন। তার সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।

ঘরের মাঠে উইকেটের বাড়তি সুবিধা না নিয়েই ইংল্যান্ডকে হারানোর ক্ষমতা ভারতের রয়েছে বলে বিশ্বাস করেন শোয়েব।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওবার্তায় আহমেদাবাদ টেস্টের উইকেট প্রসঙ্গে শোয়েব আখতার বলেন, ‘টেস্ট ম্যাচ কি এমন উইকেটে খেলা উচিত? একদমই না। যে পিচে অতিরিক্ত স্পিন ধরে, মাত্র দুই দিনে ম্যাচ শেষ হয়ে যায়, তা মোটেও টেস্ট ক্রিকেটের জন্য ভালো নয়।’

সব দেশের মতো ভারতও এমন স্পিনবান্ধব উইকেট বানিয়ে ইংল্যান্ডকে নাস্তানাবুদ করেছে মন্তব্য করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস যোগ করেন, ‘আমি ঘরের মাঠের সুবিধা নেয়ার বিষয়টি বুঝতে পারি। কিন্তু এমন সুবিধা নেয়া হলে সেটা অনেক বাড়াবাড়ি। এমন যদি হতো যে, ভারত ৪০০ করেছে এবং ইংল্যান্ড ২০০ রানে গুটিয়ে গেছে, তাহলে বলা যেত যে ইংল্যান্ড বাজে ক্রিকেট খেলেছে। কিন্তু এখানে ভারত নিজেরাই ১৪৫ রানে অলআউট হয়ে গেছে। আপনি ভাবুন তো, এ কেমন পিচ যেখানে জো রুটও ৫ উইকেট পায়!’

এরপর ভারতকে উদ্দেশ্য করে একের পর এক ইয়র্কর ছোড়েন শোয়েব, ‘আমি ভেবেছিলাম ভারত এর চেয়ে অনেক ভালো, অনেক বড় দল। আমার বিশ্বাস করি- সুবিধা না নেওয়া পিচেও ইংল্যান্ডকে হারাতে পারবে ভারত। ভারতের তো ভয় পাওয়ার কারণ দেখছি না। ইংলিশদের ধরাশায়ী করতে এমন উইকেট বানানোরও প্রয়োজন নেই। অ্যাডিলেডে ভারতের পছন্দমতো উইকেট বানায় অস্ট্রেলিয়া? মেলবোর্নের উইকেট কি ভারতের পছন্দসই ছিল? এরপরও টিম ইন্ডিয়া সেখানে সিরিজ জিতেছে কীভাবে?আমার মতে, ভারতকে একটা বিষয় বুঝতে হবে। ঘরের মাঠের সুবিধা তৃতীয়-চতুর্থ দিনে নেওয়া যায়। কিন্তু আফসোস, এখানে জো রুটও উইকেট নিচ্ছে।’

প্রসঙ্গত ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চলতি সিরিজের তৃতীয় ম্যাচটি ইংল্যান্ডকে ১০ উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচের শুরু থেকেই স্পিনারদের ঘূর্ণি দুর্বোধ্য দেখা গেছে। নরম মাটির উইকেটে ঘূণিবলে কুপোকাত হয়েছে দুই দলই। ইংল্যান্ড নিজেদের দুই ইনিংসে অলআউট হয়েছে ১১২ ও ৮১ রানে। ভারত প্রথম ইনিংসে করতে পারে মাত্র ১৪৫ রান। স্পিনাররাই ২৮টি উইকেট নিয়েছেন সেই টেস্টে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃশ্যম থ্রি: ১৪০ কোটি বাজেটের সিনেমা আয় করল ৫৬৯

ভারতকে আরও ভালো ভেবেছিলাম: শোয়েব

আপডেট সময় ০৬:৫৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১