ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

সিলেট চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ আর নেই।

বুধবার (০৩ মার্চ) সকাল ৭টায় নগরের দরগাহ গেট সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট চেম্বার অব কমার্সের বর্তমান সভাপতি আবু তাহের মো. শোয়েব তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বাদ আসর হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাছাড়া সিলেট চেম্বারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী দেওয়া হবে।

জানা গেছে, মো. সালাহ উদ্দিন আলী আহমদ একজন সফল ব্যবসায়ী। নগরের দরগাহ গেটের হোটেল স্ট্যার প্যাসিফিকের পরিচালক, আমদানি-রফতানি কারক প্রতিষ্ঠান ছাড়াও ঢাকা, সিলেট ও চট্টগ্রামে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাছাড়া তার সহোদররাও ব্যবসায় স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

সিলেট চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আর নেই

আপডেট সময় ০১:১৫:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১