ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাতকানিয়ায় সাবেক চেয়ারম্যান হত্যাকাণ্ড, গৃহকর্মী গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল হক হত্যাকাণ্ডের ঘটনায় গৃহকর্মী মো.জমির উদ্দীনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিতু এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (১ মার্চ) সকালে হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্মীকে আটক করেছিল পুলিশ। তার স্বীকারোক্তিতে বাড়ির পেছনের পুকুরে দীর্ঘ ৪ ঘণ্টা সেচ দিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও তিনটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিতু বলেন, কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক হত্যার ঘটনায় গৃহকর্মী মো.জমির উদ্দীনকে গ্রেফতার করার পর হত্যাকাণ্ডে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ মার্চ) সকালে কেওচিয়া চেয়ারম্যান পাড়ায় নিজ বাড়ি থেকে সাবেক চেয়ারম্যান আব্দুল হকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। মরদেহ উদ্ধারের সময় শরীরে রক্ত, মাথা, চোখ ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছিল সাতকানিয়া থানার পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারের ডিলার নিয়োগ নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদ

সাতকানিয়ায় সাবেক চেয়ারম্যান হত্যাকাণ্ড, গৃহকর্মী গ্রেফতার

আপডেট সময় ০১:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১