ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জার্মান আদালতে যুবরাজ সালমানের বিরুদ্ধে মামলা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জার্মানির আদালতে সৌদি আরবের ডি ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানসহ দেশটির উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার নামে মামলা দায়ের করা হয়েছে। তথ্য ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) মামলাটি করেছে বলে জানা গেছে।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আরএসএফের মহাসচিব ক্রিস্টোফ দেলোয়্যে এমনটাই জানান। মামলা সূত্রে জানা গেছে, সৌদি আরবে সাংবাদিকদের ব্যাপক এবং নিয়মতান্ত্রিকভাবে নিপীড়ন করা হচ্ছে। এর মধ্যে ৩৪ সাংবাদিককে বিনাবিচারে আটকে রাখা এবং ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে।

আরএসএফ আশা করছে, সৌদি আরবের যুবরাজ ও চার জ্যেষ্ঠ কর্মকর্তার নামে করা মামলায় জার্মান প্রসিকিউটর ‘পরিস্থিতি বিশ্লেষণ’ শুরু করবেন, যা থেকে পরবর্তীতে প্রসিকিউটোরিয়াল তদন্ত শুরু হবে যে, অভিযুক্তরা সত্যিই সাংবাদিকদের আক্রমণ করে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছেন কি না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জার্মান আদালতে যুবরাজ সালমানের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১০:৪৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১