ঢাকা ১০:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত সৌদির

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সৌদি আরবের রিয়াদে রাতের আকাশে হঠাৎ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আওয়াজে রাতের আকাশ হঠাৎ করে উজ্জ্বল হয়ে ওঠে। তবে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও বোমা-ভর্তি ড্রোন হামলা প্রতিহত করতে সমর্থ হয়েছে সৌদি আরব।

সৌদি আরব জানায়, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে তারা। রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করা হয়েছে। বিদ্রোহীরা জিজান প্রদেশে ড্রোন হামলা চালালে তাও প্রতিহত করা হয়। এ ছাড়া দক্ষিণ-পশ্চিমের একটি শহরের দিকে চালানো ড্রোন হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

দেশটির আল একবারিয়া টিভিতে রিয়াদের আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংসের ছবি দেখানো হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। জোটের মুখমাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি খবরটি নিশ্চিত করেন। তবে হুতিদের তরফ থেকে হামলার ঘটনা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে, সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হচ্ছে ফর্মুলা ই চ্যাম্পিয়নশিপ। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, আয়োজনে উপস্থিত ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত সৌদির

আপডেট সময় ০৪:১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১