ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সেনাবিরোধী বক্তব্য দেওয়ায় মিয়ানমারের জাতিসংঘ দূত বরখাস্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের সেনাবাহিনীকে ক্ষমতা থেকে বিদায় করতে কঠোর পদক্ষেপের জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানানিয়েছিলেন জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন। তার এই আহ্বানের পর তাকে বরখাস্ত করেছে মিয়ানমানের সেনা শাসকরা।

রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন জাতিসংঘের সাধারণ পরিষদে তার দেশে সেনাশাসনের বিরুদ্ধে আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেছিলেন, ‘দ্রুত সামরিক অভ্যুত্থানের অবসান ঘটাতে, নিরীহ লোকজনের ওপর নির্যাতন বন্ধে, জনগণের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ফিরিয়ে দিতে ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আন্তর্জাতিক মহলের কাছ থেকে সম্ভাব্য কঠোরতম পদক্ষেপ প্রয়োজন।’

এরপর শনিবার তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয় মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনে। এতে বলা হয়, “তিনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সরকার স্বীকৃত নয় এমন একটি সংগঠনের পক্ষে বলেছেন, যারা দেশকে প্রতিনিধিত্ব করে না। তিনি রাষ্ট্রদূতের ‘ক্ষমতা ও দায়িত্বের’ অপব্যবহার করেছেন।’

মিয়ানমারের রাষ্ট্রদূত জাতিসংঘে বর্মিজ ভাষায় বক্তব্য শেষে তিন আঙুল উঁচিয়ে স্যালুট দেন, যা মিয়ানমারে সেনাশাসনবিরোধী চলমান আন্দোলনে জান্তা সরকারকে বিদায় করার প্রতীকী চিহ্ন হিসেবে বিক্ষোভকারীরা প্রদর্শন করছেন।

মিয়ানমার নিয়ে বিশেষ বৈঠকে কিয়াও মোয়ে তুন জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর প্রতি তার দেশের জান্তা সরকারের বিরুদ্ধে প্রকাশ্য বিবৃতি জারি করে কঠোর ভাষায় নিন্দা জানানোরও আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সেনাবিরোধী বক্তব্য দেওয়ায় মিয়ানমারের জাতিসংঘ দূত বরখাস্ত

আপডেট সময় ০১:১৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১