ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শ্রাবন্তীর স্বামীর জীবনে কি নতুন কেউ?

আকাশ বিনোদন ডেস্ক :

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তার তৃতীয় স্বামী রোশন সিংয়ের আইনি বিচ্ছেদ এখনো হয়নি। তবে মানসিকভাবে তাদের বিচ্ছেদ বহু আগেই হয়ে গেছে। গত কয়েক মাস ধরে তারা আলাদা থাকছেন। কেউ কারো মুখ দেখছেন না। উল্টো সোশ্যাল মিডিয়ায় একে অপরকে উদ্দেশ্য করে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন প্রতিনিয়ত।

শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন রোশন। বিচ্ছেদের পর থেকে প্রায়দিনই নাম না করে বিভিন্ন ইঙ্গিতপূর্ণ পোস্ট করতে দেখা গেছে তাকে। সম্প্রতিও তিনি একটি পোস্ট দিয়েছেন ইনস্টাগ্রামে। রোশনের সেই পোস্ট দেখে নেটিজেনদের ধারণা, তার জীবনে নতুন কারো আগমন ঘটেছে। এও মনে করা হচ্ছে, নতুন কারো আগমের শ্রাবন্তীকেই দায়ী করছেন রোশন?

ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন রোশন। যেখানে ক্যাজুয়াল পোশাকে নিজের গাড়িতে হাসিমুখে বসে থাকতে দেখা যাচ্ছে তাকে। ছবি পোস্ট করে রোশন লিখেছেন, ‘একজন মানুষের জীবন অন্য নারীর প্রবেশের কারণ নারীরাই হন।’ এই ক্যাপশান পড়েই নেটিজেনদের প্রশ্ন, তবে কি রোশনের জীবনে নতুন কেউ এসে হাজির হয়েছেন? সে উত্তর অবশ্য এখনও স্পষ্ট করে মেলেনি।

তবে নাহ, শ্রাবন্তীর জীবনে আবার নতুন করে বসন্ত আসার কোনো খবর মেলেনি। অভিনেত্রী আপাতত নিজের ক্যারিয়ার এবং একমাত্র সন্তান ছেলে ঝিনুককে নিয়ে দিন কাটাচ্ছেন। এমনকি রোশনের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়েও বরাবর চুপই রয়েছেন শ্রাবন্তী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রাবন্তীর স্বামীর জীবনে কি নতুন কেউ?

আপডেট সময় ১০:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১