ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টানা তৃতীয়বারের মতো বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব অ্যাওয়ার্ড পেলেন এরদোয়ান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

টানা তৃতীয়বারের মতো গ্লোবাল মুসলিম পার্সোনালিটি অ্যাওয়ার্ড অর্জন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

নাইজেরিয়ার ইসলাম বিষয়ক সংবাদপত্র মুসলিম নিউজ নাইজেরিয়ার পক্ষ থেকে প্রতি বছর এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সংবাদপত্রটির প্রকাশক রশিদ আবু বকর এক বিবৃতিতে এরদোয়ানের পুরস্কার অর্জনের এই ঘোষণা দেন। খবর আনাদুলু এজেন্সির।

বিবৃতিতে আবু বকর বলেন, ২০২০ সালে কোভিড-১৯ মহামারির জেরে সারাবিশ্ব প্রচণ্ড চ্যালেঞ্জের ভেতর দিয়ে গিয়েছে, যা মানুষের অগ্রগতিকে প্রভাবিত করেছে। এরদোয়ান এক ন্যায্য লক্ষ্যে স্থির ছিলেন এবং তার অর্জন আগের বছরকে অতিক্রান্ত করেছে।

তুর্কি রাষ্ট্র ও তার স্থানীয় অর্থনীতির জাতীয় সক্ষমতার পরিচর্যা ও উন্নয়নের মাধ্যমে, প্রেসিডেন্ট এরদোয়ান বিশ্বের সামনে এক উদাহরণ সৃষ্টি করেছেন, যার অভাব মানবাধিকার, রাজনীতি, ন্যায়বিচার ও অর্থনৈতিক ক্ষেত্রে সমতায় ইসলামি আদর্শের অনুপস্থিতির কারণে অনুভব করছে।

২০১৮ সাল থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়। বিশ্বজুড়ে মুসলমানদের বিভিন্ন অর্জনকে স্বীকৃতি দেওয়ার জন্যই এই পুরস্কারের প্রচলন হয়।

এরদোয়ানকে নিয়ে সারা মুসলিম বিশ্বেই এক ধরনের আলোড়ন চলছে। কেউ কেউ বলছেন মুসলিম উম্মাহর নেতৃত্ব এখন তার হাতেই। এ ক্ষেত্রে দিনে দিনে সৌদি আরব পিছিয়ে পড়ছে। সেই শূন্যতা পূরণে এগিয়ে আসছেন এরদোয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা তৃতীয়বারের মতো বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব অ্যাওয়ার্ড পেলেন এরদোয়ান

আপডেট সময় ০৩:৩৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১