ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভেনেজুয়েলা থেকে বহিষ্কার হলেন ইইউ রাষ্ট্রদূত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার ১৯ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা এই ঘোষণা দেন। ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির সরকার।

সম্প্রতি, ইইউ রাষ্ট্রদূত ইসাবেল ব্রিলহান্তে পেড্রোসার ‘গণতন্ত্রের ক্ষতিসাধনের’ অভিযোগে ভেনেজুয়েলার ১৯ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এই ব্যাপারে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা সম্মত হওয়ার পরেই কারাকাসে নিযুক্ত এই রাষ্ট্রদূতকে বহিষ্কার করেন ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ আরিয়াজা।

আরিয়াজা সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সিদ্ধান্ত আমরা ইসাবেল ব্রিলহান্তকে জানিয়ে দিয়েছি। ভেনেজুয়েলা ছাড়তে তাকে ৭২ ঘণ্টা সময় দেয়া হয়েছে।’

অন্যদিকে, ব্রাসেলসে ইইউ ভেনেজুয়েলার এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে কারাকাসের প্রতি দাবি জানিয়েছে। ইইউ নারী মুখপাত্র নাবিলা মাসরালি বলেন, ‘ইইউ এই সিদ্ধান্তে গভীরভাবে দুঃখ প্রকাশ করেছে। এমন সিদ্ধান্তের ফলে ভেনেজুয়েলা আন্তর্জাতিক অঙ্গন থেকে ফের বিচ্ছিন্ন হয়ে পড়বে। আমরা এই সিদ্ধান্ত পরিবর্তনের আহ্বান জানাচ্ছি। ভেনেজুয়েলা কেবল আলোচনা ও সংলাপের মাধ্যমে চলমান সংকট কাটিয়ে উঠতে পারে।’

টেলিভিশনে দেওয়া এক ভাষণে মাদুরো ইইউয়ের প্রতি সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, ‘আমরা এটা করতে চাইনি, আমরা আমাদের ইচ্ছার বিরুদ্ধে করতে বাধ্য হয়েছি, কারণ আমরা ইউরোপের সবগুলো দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চেয়েছিলাম। আমরা ভেনেজুয়েলার ওপর কোনো ধরনের হামলা বা নিষেধাজ্ঞা মেনে নিতে পারি না।’

এছাড়াও,পর্তুগিজ রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে সময়সীমা বেঁধে দিয়েছে। এর ফলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভেনেজুয়েলা থেকে বহিষ্কার হলেন ইইউ রাষ্ট্রদূত

আপডেট সময় ০৫:৩৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১