ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সীমান্ত নিয়ে ভারত-পাকিস্তানের সিদ্ধান্তের প্রশংসা করল জাতিসংঘ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জন্মলগ্ন থেকেই একাধিক যুদ্ধ হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এছাড়াও জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর নিয়মিত গোলাবর্ষণ নিয়মিত গোলাবর্ষণে লিপ্ত থাকত দুই দেশ। আর এই দুই দেশের সংঘর্ষের খেসারত দিতে হচ্ছে সীমান্তবর্তী গ্রামে থাকা সাধারণ মানুষকে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ থামানোর সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। আর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। অভিনন্দন জানিয়েছে আমেরিকাও।

শুক্রবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্তেপানি দুজারিক বলেন, “নিয়ন্ত্রণরেখা ভারত ও পাকিস্তানের সংঘর্ষবিরতি মেনে চলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মহাসচিব। সমস্যা সমাধানে একটি যৌথ কাঠামো তৈরি করার সিদ্ধান্ত নিয়েও আশা প্রকাশ করেছেন তিনি। মহাসচিব মনে করছেন, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এমন সমঝোতার ফলে ভবিষ্যতে শান্তিবার্তার পথ আরও প্রশস্থ হয়েছে।”

এদিকে, নয়াদিল্লির এই পদক্ষেপের প্রশংসা করেছে আমেরিকাও। এই বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, “সীমান্তে শান্তি ফেরাতে ভারত ও পাকিস্তানের যৌথ বিবৃতিকে স্বাগত জানাচ্ছে আমেরিকা। এর ফলে দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকবে। আমরা দুই দেশকেই এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে আহ্বান জানাচ্ছি।”

উল্লেখ্য, বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতি জারি করে জানায়, ফেব্রুয়ারির ২৫ তারিখ থেকে নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের সঙ্গে নয়া সংঘর্ষবিরতি চুক্তি বলবৎ হয়েছে। দুই দেশের সেনা কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই পদক্ষেপে সম্মত হয় নয়াদিল্লি ও ইসলামাবাদ। দুই দেশের ‘ডিরেক্টর জেনারেলস অব মিলিটারি অপারেশনস’ বা ডিজিএমও এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “সীমান্তে শান্তি বজায় রাখার স্বার্থে পারস্পরিক সমস্যা মিটিয়ে নিতে পদক্ষেপ করতে রাজি হয়েছেন দুই দেশের সেনা কর্মকর্তারা। নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি যাতে সঠিকভাবে মেনে চলা হয়, সেই বিষয়ে নজর রাখতে রাজি হয়েছে দুই দেশ। ২৪ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে বা ২৫ ফেব্রুয়ারি থেকেই এই চুক্তি কার্যকর হবে। কোনও বিষয়ে মতপার্থক্য হলে হটলাইনের মাধ্যমে তা আলোচনা করা হবে। এছাড়া, দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত বর্ডার ফ্ল্যাগ মিটিংও অনুষ্ঠিত হবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সীমান্ত নিয়ে ভারত-পাকিস্তানের সিদ্ধান্তের প্রশংসা করল জাতিসংঘ

আপডেট সময় ০২:৫০:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১