ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দীর্ঘ অপেক্ষার পর বাইডেনের সঙ্গে সৌদি বাদশাহর ফোনালাপ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রায় দেড়মাস আগে শপথ নেওয়ার পর বাইডেনের ফোনকলের দীর্ঘ তালিকায় অপেক্ষমাণ ছিলেন বাদশাহ সালমান। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বাইডেনের সঙ্গে আলাপে ৮৫ বছর বয়সী বাদশাহ নিরাপত্তা সম্পর্ক জোরদারের কথা বলেছেন। অন্যদিকে, ইরানসংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের ভূখণ্ডের সুরক্ষায় প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রসঙ্গত, ২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে গুপ্তঘাতকদের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি। এতে সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানও জড়িত বলে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে হোয়াইট হাউসের আহ্বানের এই টেলিফোন কূটনীতি।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রতিবেদন প্রকাশকে সামনে রেখে তাদের মধ্যে এ কথা হয়েছে। এই হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্ত রিপোর্ট প্রকাশ হওয়ার আগমুহূর্তে সৌদি বাদশাহর সঙ্গে কথা হল বাইডেনের। যুক্তরাষ্ট্রের তদন্তে খাশোগি হত্যায় সৌদি যুবরাজের সংশ্লিষ্ঠতার তথ্য বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়াও, হোয়াইস হাউসের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, ‘সৌদি বাদশাহর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপে মানবাধিকার ইস্যু গুরুত্ব পেয়েছে। বৈশ্বিক মানবাধিকার ও আইনের শাসনকে যুক্তরাষ্ট্র সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকে বলে উল্লেখ করেন বাইডেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দীর্ঘ অপেক্ষার পর বাইডেনের সঙ্গে সৌদি বাদশাহর ফোনালাপ

আপডেট সময় ০২:০২:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১