ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাকিব এখনও সাবালক হতে পারেননি: সেলিম খান

আকাশ বিনোদন ডেস্ক :  

আবারও আলোচনায় ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ‘কাদা ছোঁড়াছুঁড়ি’। সম্প্রতি, শাপলা মিডিয়া একশটি সিনেমা নির্মাণের ঘোষণা দেয়। অন্যদিকে, চিত্রনায়ক শাকিব খান এক সংবাদ সম্মেলনে একশ সিনেমার প্রযোজককে স্টুপিড বলে বসেন। আর শাকিবের এমন মন্তব্যে চটেছেন ঢাকাই সিনেমার চলচ্চিত্র এই নির্মাতা।

শাকিবের এমন মন্তব্যে প্রতিক্রিয়ায় শাপলা মিডিয়ার প্রযোজক সেলিম খান জানিয়েছেন, শাকিব খান যে মন্তব্য করেছেন তা সত্যিকার অর্থে একজন নাবালক ছেলের মতো। একজন সুপারস্টার তার জায়গা থেকে এইভাবে অফিসিয়ালি কথা বলতে পারেন না। তাছাড়া আমার সিনেমার বাজেট কত সে বিষয়েও আমরা কোনো কথা বলিনি।

সেলিম খান আর বলেন, আমার সিনেমায় ওপার বাংলার প্রসেনজিৎ, দেব, ঋতুপর্ণা, রজতাভ দত্তসহ আরো অনেকে কাজ করবেন। তাছাড়া আমাদের দেশের সাইমন, মাহি, নিরব থেকে শুরু করে অনেকেই কাজ করবেন। শাকিব খান এখনও নাবালক থেকে সাবালক হতে পারেননি। তাই এই কথাগুলো তিনি বলেছেন।

সম্প্রতি ১০০টি সিনেমা নির্মাণ করার বিশাল পরিকল্পনার ঘোষণা দেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। চলতি মাসের ২২ তারিখ থেকে নতুন করে ১০টি সিনেমার শুটিং শুরু হয়েছে। এই মুহূর্তে শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে ‘কমান্ডো’, ‘গ্যাংস্টার’সহ বেশ কিছু সিনেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাকিব এখনও সাবালক হতে পারেননি: সেলিম খান

আপডেট সময় ১১:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১