ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরমাণু স্থাপনা পরিদর্শনে ইরানের নতুন শর্ত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পূর্বঘোষণা ছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএর পরিদর্শকদের পরমাণু স্থাপনা পরিদর্শনে নতুন শর্ত দিয়েছে ইরান।

এ জন্য আগামী তিন মাসের মধ্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। তা হলেই তেহরান সম্পূরক প্রটোকলের বাস্তবায়ন আবার শুরু করবে বলে জানানো হয়েছে।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিশনের উপপ্রধান শাহরিয়ার হেইদারি বুধবার এ তথ্য জানিয়েছেন।

ইরানের সংসদ গত ডিসেম্বরে একটি আইন পাস করে। ফলে পরবর্তী দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে প্রেসিডেন্ট রুহানির সরকার সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত করে দিতে বাধ্য থাকবেন।

ওই আইনের ভিত্তিতে ইরান গত সপ্তাহে আইএইএকে জানিয়ে দেয় যে,

২১ ফেব্রুয়ারির মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ২৩ ফেব্রুয়ারি থেকে তেহরান পূর্বঘোষণা ছাড়া আর কোনো পরিদর্শককে পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ দেবে না।

এ প্রটোকলের আওতায় আইএইএ’র পরিদর্শকরা যেকোনো মুহূর্তে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারতেন। কিন্তু এখন আর সেই সুযোগ নেই।

এ প্রসঙ্গে শাহরিয়ার হেইদারি বলেন, ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্রকে একটা ভালো সুযোগ দেওয়া হয়েছে। তারা যদি কথা রাখে তা হলে আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতাসম্পূরক প্রটোকলের ভিত্তিতে আবারও শুরু হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরমাণু স্থাপনা পরিদর্শনে ইরানের নতুন শর্ত

আপডেট সময় ০২:০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১