ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষণ চেষ্টার মামলা করায় প্রবাসীর স্ত্রীকে ছাত্রলীগ নেতার মারধরের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

ধর্ষণের চেষ্টার মামলা করায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. রনি এবার প্রবাসীর স্ত্রীকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা, নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে গত ৩১ জানুয়ারি কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি করেন ওই প্রবাসীর স্ত্রী।

আগামী ২৭ ফেব্রুয়ারি বাদী ও অভিযুক্তদের ওই সেলে হাজির হওয়ার জন্য নোটিশ দেয় পুলিশ। এরইমধ্যে মঙ্গলবার রাতে রনি ওই নারীকে মারধর করে। তিনি বর্তমানে কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় রনি ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে কোতয়ালি থানায় আরেকটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে জেলার সদর উপজেলার বারপাড়া এলাকার কৃষ্ণপুরে। অভিযুক্ত রনি ওই এলাকার সর্দার বাড়ির আবু তাহেরের ছেলে।

জানা গেছে, স্বামী প্রবাসে থাকার কারণে এক সন্তানের জননী ওই প্রবাসীর স্ত্রী শিশু পুত্রসহ তার বাবার বাড়িতে বসবাস করছেন। একই এলাকার ছাত্রলীগ নেতা রনি বিভিন্ন সময় তাকে কু-প্রস্তাব দিতেন। গত ২৮ জানুয়ারি বিকালে ওই প্রবাসীর স্ত্রীকে বাড়িতে একা পেয়ে ঘরে ডুকে ধর্ষণের চেষ্টা চালায় ওই ছাত্রলীগ নেতা। এ সময় ওই নারী চিৎকার করলে সে তাকে মারধর করে সে। এ ঘটনায় আদালতে মামলাটি করেন প্রবাসীর স্ত্রী।

হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী জানান, ঘটনার পর থেকেই রনি হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। তার কথামতে মামলা প্রত্যাহার না করায় রনির নেতৃত্বে তার পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে আমার উপর হামলা চালিয়েছে। রাতেই এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন তিনি।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে অভিযুক্ত ছাত্রলীগ নেতা রনি বলেন, ওই নারীর কাজই হলো মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো। এখন পর্যন্ত পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে সে। প্রথম মামলাটি সম্পূর্ণ মিথ্যা। আর মঙ্গলবার রাতে এ ধরণের কোন ঘটনাই ঘটেনি।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল হক বলেন, ওই নারী থানায় লিখিত অভিযোগ করেছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখিছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধর্ষণ চেষ্টার মামলা করায় প্রবাসীর স্ত্রীকে ছাত্রলীগ নেতার মারধরের অভিযোগ

আপডেট সময় ১১:২৮:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১