ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আর্জেন্টাইন-ব্রাজিলিয়ানের জোড়া গোলে বসুন্ধরা কিংসের বড় জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দাপটের সঙ্গে জয়রথ ছুটছে বসুন্ধরা কিংসের। অস্কার ব্রুজনের শিষ্যরা এবার ৪-০ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।

বসুন্ধরা কিংস বড় জয় পেয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেসেরা ও ব্রাজিলিয়ান উইঙ্গার রবিনহো জোড়া গোলে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগির পর এ নিয়ে টানা তিন ম্যাচে জয় পেলো আসরের ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়রা।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) কুমিল্লার ভাষা সৈনিক ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বসুন্ধরা কিংস। গোলের জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। রবিনহোর পাস থেকে ২৩তম মিনিটে দলকে এগিয়ে দেন বেসেরা। বিরতিতে যাওয়ার আগে ব্যবধানটা বাড়িয়ে নেয় কিংস। তৌহিদুল আলম সবুজের পাস থেকে এবার শেখ রাসেলের জাল খুঁজে নেন রবিনহো। ।

বিরতির পর সমতায় ফিরতে চেষ্টা করে সাইফুল বারীর টিটুর দল। কিন্তু ব্রুজনের শিষ্যদের গড়া রক্ষণ দেয়ালে ফাটল ধরাতে পারেনি তারা। উল্টো ৭৪তম মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বসুন্ধরা কিংস। খালেদ শাফির পাসে নিজের দ্বিতীয় গোল করেন বেসেরা। এরপর সতীর্থ রবিনহোর ঋণও শোধ করেন আর্জেন্টাইন তারকা। ৮৩তম মিনিটে বেসেরার পাসে নিজের দ্বিতীয় গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

এই জয়ে দুইয়ে থাকা ঢাকা আবাহনী থেকে ৯ পয়েন্ট বাড়িয়ে নিয়েছেন বসুন্ধরা কিংস। ১১ ম্যাচে ১০ জয় ও ১ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রুজনের দল। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে চারে শেখ রাসেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাপ্তাই সৌর বিদ্যুৎ প্রকল্পে ৬ কোটি ৩৭ লাখ ইউনিটের

আর্জেন্টাইন-ব্রাজিলিয়ানের জোড়া গোলে বসুন্ধরা কিংসের বড় জয়

আপডেট সময় ০৮:১৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১