ঢাকা ১০:০৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী

‘মাসুদ রানা’ ও ‘এমআর ৯’ এ নবনীতা হচ্ছেন অমনি

আকাশ বিনোদন ডেস্ক :

কাজী আনোয়ার হোসেনের থ্রিলার সিরিজ ‘মাসুদ রানা’ আসতে চলেছে বড় পর্দায়। ‘মাসুদ রানা’ শিরোনামের ছবিটির শুটিং শুরু হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। সোমবার এ ঘোষণা দিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সৈকত নাসিরের পরিচালনায় এ সিনেমায় নবনীতা হবেন নতুন মুখ সৈয়দা তিথি অমনি। মাসুদ রানা হচ্ছেন রাসেল রানা। আর সোহানারূপে দেখা দেবেন পূজা চেরি।

মাসুদ রানা ও সোহানা চরিত্রের অভিনয়শিল্পীর নাম আগেই প্রকাশ হয়েছিল। নবনীতা চরিত্রে অমনির অভিনয়ের বিষয়ে জানানো হয় গতকাল সোমবার। তবে দুই মাস আগে ‘মাসুদ রানা’ ছবিটিতে চুক্তি করেছেন তিনি। অমনি ফ্যাশন জগতের বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের মডেল। গণমাধ্যমকে অমনি জানান, প্রায় পাঁচ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের পোশাকের মডেল হিসেবে কাজ করে আসছেন তিনি। তবে বছরখানেক আগে ‘ব্যাড বয়েজ’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। বড় পর্দায় ‘মাসুদ রানা’ হবে তার প্রথম কাজ।

জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, মাসুদ রানা নিয়ে দুটি সিনেমা হচ্ছে। একটি ‘এমআর ৯’ নামে, হলিউড থেকে। অন্যটি ‘মাসুদ রানা’ নামে বাংলাদেশ থেকে। দুটি ছবিতেই নবনীতা চরিত্রটি করছেন অমনি। এপ্রিল মাস থেকে আসিফ আকবরের পরিচালনায় ‘এমআর ৯’–এর শুটিং শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান

‘মাসুদ রানা’ ও ‘এমআর ৯’ এ নবনীতা হচ্ছেন অমনি

আপডেট সময় ১১:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১