ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে: নুর

আকাশ জাতীয় ডেস্ক:

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ছাত্রসমাজের পক্ষ থেকে ২৪ মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষামন্ত্রীর ঘোষণা আমরা প্রত্যাখান করছি। আপনাদের এ সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য সর্বনাশা সিদ্ধান্ত। চলতি ফেব্রুয়ারির শেষের দিকে হোক কিংবা মার্চের শুরুতে; অতি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।

অবিলম্বে সকল হল খুলে দেওয়ার দাবিতে আজ মঙ্গলবার রাজধানীর প্রেসক্লাব এলাকায় আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে নুর এসব কথা বলেন। ছাত্র অধিকার পরিষদের আয়োজিত এ বিক্ষোভে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

নুর আরও বলেন, শিক্ষামন্ত্রীর গতকালকের ঘোষণার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কার্যক্রম চলছিল তা বন্ধ হয়ে গেছে। শিক্ষামন্ত্রীকেই ঘোষণা দিয়ে এসব শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করতে হবে।
ডাকসুর সাবেক ভিপি আরও বলেন, বিশ্বের কোনো দেশেই এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকেনি। তিনি দ্রুত শিক্ষক ও শিক্ষার্থীদের করোনা ভ্যাকসিন প্রদানেরও আহ্বান জানান।

নুর বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনার প্রকোপ কম। দেশের বিভিন্ন খাতের কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। তাই অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।

নিজেদের উদ্যোগে তালা ভেঙে হলে প্রবেশ করা শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগের সমালোচনা করে নুর বলেন, ছাত্রসমাজকে নিয়ে খেলবেন না। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানকে সিদ্ধান্ত নিতে দিন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চের শুরুতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে: নুর

আপডেট সময় ০৬:৩১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১