ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

শেখ জামালকে জিততে দিল না পুলিশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

তিন তিনবার এগিয়ে যাওয়ার পরও বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই নিয়ে টানা চার ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হলো শফিকুল ইসলাম মানিকের শিষ্যদের।

রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে শেখ জামাল। এর আগে ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংস ও বারিধারার বিপক্ষে ড্র করেছিল তিনবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১০ম মিনিটে পা ওমর জোবের গোলে এগিয়ে যায় শেখ জামাল। ৩৩তম মিনিটে মাঝমাঠ থেকে চোখ ধাঁধানো ফ্রি-কিকে বাংলাদেশ পুলিশকে সমতায় ফেরান মুরোলিমজোন আখমেদভ।

৪০তম মিনিটে আতাবেক ভালিদজানোভের গোলে ফের এগিয়ে যায় শেখ জামাল। এবারও তাদেরকে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে দেয়নি পুলিশ। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে ফ্রেদেরিক পুদার গোলে সমতায় ফেরে তারা।

বিরতি থেকে ফিরে আবারও গোলের দেখা পায় শেখ জামাল। ৪৯তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন সলোমন কিং কানফর্ম। কিন্তু মানিকের শিষ্যদের দুর্ভাগ্য, ২০ মিনিট পরেই বাংলাদেশ পুলিশকে সমতায় ফেরান মোহাম্মদ জুয়েল।

টানা চার ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে পয়েন্ট তালিকার তিনে নেমে গেছে শেখ জামাল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৯। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৮ম স্থানে বাংলাদেশ পুলিশ। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ও চট্টগ্রামে কোটি টাকার স্বর্ণ ও আইফোন জব্দ

শেখ জামালকে জিততে দিল না পুলিশ

আপডেট সময় ০৮:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১