ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইসরায়েল যখন পরমাণু বোমা বানাচ্ছে তখন কীসের উদ্বেগ: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ও পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতির তীব্র সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, ‘পশ্চিমারা যখন ইসরায়েলের পরমাণু অস্ত্র কর্মসূচির ব্যাপারে অন্ধ থাকার নীতি অনুসরণ করছে, তখন ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচির ব্যাপারে তাদের কীসের উদ্বেগ। এ ব্যাপারে তাদের উদ্বেগ মানায় না।’

জারিফ শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে লিখেন, ‘ইহুদিবাদী ইসরায়েল মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্র নির্মাণ কারখানা ‘দিমুনা’র সম্প্রসারণ করছে। অথচ এ ব্যাপারে কেউ টু শব্দটি পর্যন্ত করছে না।’

টুইটার বার্তায় তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, আইএইএ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নাম উল্লেখ করে, তাদের উদ্দেশ করে বক্তব্য দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা অত্যন্ত উদ্বিগ্ন? উদ্বিগ্ন? এমনকি একটুখানি? আপনাদের কি মন্তব্য করার অধিকার আছে? আমিতো এমনটিই ভাবতাম।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল যখন পরমাণু বোমা বানাচ্ছে তখন কীসের উদ্বেগ: ইরান

আপডেট সময় ০১:৫১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১