ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭

কনের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

আকাশ জাতীয় ডেস্ক:  

পাবনার সুজানগরে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে কনের ইচ্ছা পূরণ করলেন প্রকৌশলী মো. জাহিদুর রহমান (মিলু)। শুক্রবার উপজেলার আহম্মদপুর উত্তরপাড়া গ্রাম থেকে গিয়ে একই উপজেলার ভবানীপুর গ্রামে তিনি বিয়ে করেন।

বর প্রকৌশলী মিলু উপজেলার আহম্মদপুর উত্তরপাড়া গ্রামের রওশন আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

আর কনে জেরিন খান সুজানগর এনএ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং ভবানীপুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল খানের মেয়ে।

বরের বড়ভাবি মোছা. রথি খাতুন জানান, কনের ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে এ বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার বিকাল ৫টার দিকে হেলিকপ্টারে চড়ে কনেকে নিয়ে রওনা দেন বর। আর বরযাত্রীরা যাতায়াত করেন মাইক্রোবাসে।

স্থানীয় লোকজন জানান, হেলিকপ্টারে চড়ে বিয়ের ঘটনা তাদের এলাকাতে এটিই প্রথম। হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনে উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে উৎসুক লোকজন হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমান। গ্রামবাসীর মধ্যে এ সময় আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

বর প্রকৌশলী মিলু হেলিকপ্টারে চড়ে বিয়ের আয়োজনের বিষয়ে কোনো কথা না বললেও তাদের বিয়েটা পারিবারিকভাবেই হচ্ছে বলে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের

কনের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

আপডেট সময় ১০:২৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১