ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানবিরোধী ট্রাম্পের গুরুত্বপূর্ণ দু’টি সিদ্ধান্ত বাতিল করলেন বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত পদক্ষেপ নেয়া হয়েছে তার মধ্যে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পাশাপাশি তিনি ইরান এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর সঙ্গে এ ইস্যুতে আলোচনায় অংশ নেয়ার প্রস্তাব দিয়েছেন।

গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর ইরান ইস্যুতে এই প্রথম জো বাইডেন ট্রাম্প প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করলেন।

বাইডেনের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া এক চিঠিতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রিচার্ড মিলস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া তিনটি চিঠি প্রত্যাহার করছে ওয়াশিংটন। তিনটি চিঠির মাধ্যমে ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে জানিয়েছিল যে, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করলো আমেরিকা।

মার্কিন রাষ্ট্রদূতের দেয়া চিঠি বার্তা সংস্থা এপির হাতে পড়েছে। তাতে মিলস বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার সিদ্ধান্ত বাদ দিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছিল কিন্তু তা আর পুনরুজ্জীবিত হচ্ছে না।

২০১৮ সালে ট্রাম্প প্রশাসন আমেরিকাকে পরমাণু সমঝোতা থেকে বের করে নিলেও সমঝোতার বাকি দেশগুলো এতে টিকে থাকে এবং আমেরিকা পরমাণু সমঝোতার সদস্য নয় বলে ঘোষণা করে। জাতিসংঘ মাহসচিব অ্যান্তোনিও গুতেরেসও ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে সমর্থন করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানবিরোধী ট্রাম্পের গুরুত্বপূর্ণ দু’টি সিদ্ধান্ত বাতিল করলেন বাইডেন

আপডেট সময় ০৫:৪৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১