ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ইরানের সঙ্গে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে ইরানের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।

উপসাগরীয় দেশটির সঙ্গে ছয় বিশ্বশক্তির হওয়া পরমাণু চুক্তি ভেঙে যাওয়া থেকে রক্ষা করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর মধ্য দিয়ে তেহরানের বিরুদ্ধে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপিয়ে দেওয়া দুটি প্রতীকী বড় পদক্ষেপ উল্টে দেওয়া হয়েছে।

ট্রাম্পের নিষেধাজ্ঞার অবসান না ঘটালে পরমাণু স্থাপনায় জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করতে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার তিন দিন আগে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব এসেছে।

ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকিন হুশিয়ারি দিয়ে বলেন, এটি হবে বিপজ্জনক পদক্ষেপ।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেন, পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে পি৫+১-এর বৈঠকে অংশ নিতে ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধির আমন্ত্রণ যুক্তরাষ্ট্র গ্রহণ করবে।

পি৫+১ বলতে এখানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার পাঁচ দেশ ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং তাদের বাইরে ইউরোপের দেশ জার্মানিকে বোঝানো হয়েছে।

২০১৫ সালে ইরানকে অর্থনৈতিক চাপ থেকে স্বস্তি দেওয়ার বিনিময়ে পরমাণু চুক্তিতে সই করেছিল তারা। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে এসে এই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়। পরে দেশটির পর নির্বিচারে নিষেধাজ্ঞা আরোপ করে গেছেন।

নতুন প্রস্তাবের পর এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান বসতে আগ্রহী হয় কিনা। চুক্তিতে পুরোপুরি ফিরে যাওয়ার আগে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার দাবি করেছে ইরান।

এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, বাইডেন প্রশাসন সততা দেখিয়ে আসছে। পরমাণু চুক্তিতে ফিরে আসার দীর্ঘ পথে এগিয়ে যেতে তারা একটি বৈঠকে বসতে চাচ্ছে। ইরান যদি তাতে অনিচ্ছুক হয়, তবে সেটি দুর্ভাগ্য বলা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের সঙ্গে বৈঠকে বসতে যুক্তরাষ্ট্রের প্রস্তাব

আপডেট সময় ১২:৫৯:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১