ঢাকা ০১:০৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ দেশেই ৭৫ ভাগ টিকা, ক্ষোভ জাতিসংঘের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বব্যাপী করোনাভাইরাসের টিকা বিতরণ ব্যবস্থাকে ‘চরম অসম ও অন্যায্য’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছে জাতিসংঘ। এমন ব্যবস্থার সমালোচনা করে সংস্থার মহাসচিব অ্যান্তনিও গুতেরেস জানিয়েছেন, মাত্র ১০ দেশের কাছে এখন পর্যন্ত উৎপাদন হওয়া টিকার ৭৫ ভাগ রয়েছে। টিকার সমতা আনাই এখন বড় পরীক্ষা।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে বক্তৃতায় এমন ক্ষোভ প্রকাশ করেন অ্যান্তনিও গুতেরেস। তিনি জানান, ১৩০টি দেশ এখনো টিকার কোনো ডোজ পায়নি।

বক্তৃতায় জাতিসংঘ প্রধান বলেন, ‘এই কঠিন মুহূর্তে টিকার সমতাই বিশ্ব সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।’

সকল দেশে টিকার ন্যায্য বণ্টন নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের নিয়ে জরুরি ভিত্তিতে একটি বৈশ্বিক টিকা প্রয়োগ পরিকল্পনার আহ্বান জানিয়েছেন গুতেরেস। এতে বিজ্ঞানী, টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ও অর্থ প্রদানকারীরা অন্তর্ভুক্ত থাকবেন।

অধিকাংশ দেশ টিকা কর্মসূচির আওতায় না আসায় সমন্বয়হীনতাকে দুষছেন গুতেরেস। তিনি বলেন, টিকার সুষম বণ্টনই সবচেয়ে জরুরি। যত দ্রুত সম্ভব প্রতিটি দেশ যেন টিকা পায় বিষয়টি নিশ্চিত করতে হবে।

বৈঠকে গুতেরেস জি ২০টি সদস্যভুক্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর প্রতি জরুরি টাস্ক ফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। এতে অর্থ সহায়তা পাওয়া গেলে দ্রুত টিকা উৎপাদন করা সম্ভব বলে মনে করেন তিনি।

ইতিমধ্যে বিশ্বের উন্নত দেশগুলো নিজ দেশের জনগণকে টিকা প্রয়োগ করে আসছে। কিন্তু অনেক দরিদ্র ও উন্নয়নশীল দেশে টিকা না পৌঁছানো গেলে করোনা নিয়ন্ত্রণে আসা সম্ভব নয় মনে করছেন বিশেষজ্ঞরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১০ দেশেই ৭৫ ভাগ টিকা, ক্ষোভ জাতিসংঘের

আপডেট সময় ১২:৪১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১