ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে গ্রেফতার প্রায় ৫০০

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ধর্মঘটে অংশ নিতে উৎসাহিত করার অভিযোগে মিয়ানমারে ছয় সেলিব্রেটির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আর আটকের সংখ্যাও ইতিমধ্যে ৫০০ জনের কাছাকাছি বলে জানা গেছে।

চলতি মাসে সেনাবাহিনীর অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদে ধর্মঘটে সরকারি অফিসগুলো অচল হয়ে পড়েছে। বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

বুধবার দেশটির দ্বিতীয় বৃহৎ শহর মান্দালয়ে রেলওয়ে কর্মীদের সঙ্গে সংঘাতে প্রকাশ্যে গুলি করতে দেখা গেছে নিরাপত্তা বাহিনীকে। এতে এক ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় অধিবাসীরা।

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছিলেন রেলকর্মীরা।

বৃহস্পতিবার সকালের দিকে ইয়াঙ্গুনের প্রধান বিশ্ববিদ্যালয়ের একটি ব্যস্ত মোড়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে চলে যেতে বলেছে পুলিশ। পরে শহরের বিভিন্ন অংশে শিক্ষার্থীদের জড়ো হতে দেখা গেছে।

রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ হচ্ছে। যেখানে এর আগের সামরিক শাসনের সময় বিক্ষোভকারীদের রক্তাক্ত দমন করা হয়েছিল।

এবারের অসহযোগ আন্দোলনে ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। বুধবার চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও সংগীতশিল্পীসহ ছয় সেলিব্রেটির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরি করেছে সেনাবাহিনী।

বিক্ষোভে সরকারি কর্মকর্তাদের যোগ দিতে উৎসাহিত করার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এ মামলায় দুই সাজার বিধান রয়েছে।

অভিনেতা লু মিন ফেসবুকে লিখেছেন, আমাদের জনগণের এই ঐক্য দেখার মতো। জনগণের ক্ষমতা ফের জনগণের কাছেই ফিরবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে সেনাবিরোধী বিক্ষোভে গ্রেফতার প্রায় ৫০০

আপডেট সময় ১২:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২১