ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

শ্বশুরবাড়ির লোককে কাঁধে নিয়ে ৩ কিলোমিটার হাঁটতে হল নারীকে

আকাশ নিউজ ডেস্ক: 

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর অন্য ব্যক্তির সঙ্গে প্রেম! এই ‘অপরাধে’ শ্বশুরবাড়ির লোককে কাঁধে চাপিয়ে আদিবাসী মহিলাকে ৩ কিলোমিটার হাঁটতে বাধ্য করা হল। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে গুনা জেলায়। ঘটনার ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়তেই ‘মধ্যযুগীয় মানসিকতা’র সমালোচনা করেছেন নেটাগরিকরা।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে কাঁধে চাপিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন ওই নির্যাতিতা। তার পিছন পিছন হাঁটছেন বেশ কয়েক জন যুবক। তাদের হাতে লাঠি, ব্যাট। তারা ওই মহিলাকে নিয়ে হাসি-ঠাট্টা করছেন। বাইক নিয়ে মহিলার পিছন যেতে দেখা যাচ্ছে কয়েকজনকে।

জানা গিয়েছে, গুনা জেলার সাগাই এবং বাঁশখেদি গ্রামের মধ্যবর্তী এলাকায় ঘটেছে এই ঘটনা। পুলিশও ঘটনা নিয়ে মামলা দায়ের করেছে। এখনও অবধি ৪ জন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। নির্যাতিতার অভিযোগ, স্বামীর সম্মতি নিয়েই বিচ্ছেদ হয়েছে তাদের। তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে সম্পর্কেও ছিলেন। গত সপ্তাহে, প্রাক্তন স্বামীর পরিবারের লোক বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। এবং প্রকাশ্যে এ ভাবে লাঞ্ছনা করে।

ভারতের মধ্যপ্রদেশে মহিলাদের সঙ্গে মধ্যযুগীয় ব্যবহার এই প্রথম নয়। এর আগেও এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছিল। সেই সব ভিডিও নেটমাধ্যমে ছড়ানোর পর সমালোচনাও হয়েছিল বিস্তর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

শ্বশুরবাড়ির লোককে কাঁধে নিয়ে ৩ কিলোমিটার হাঁটতে হল নারীকে

আপডেট সময় ১১:২৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১