ঢাকা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলের বাথরুমের সামনে নিয়ে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

আকাশ জাতীয় ডেস্ক:   

কুমিল্লার নাঙ্গলকোটে এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে বেলঘর গোসাইবাজার উচ্চ বিদ্যালয়ের বাথরুমের সামনে এ ঘটনা ঘটে।

বুধবার স্থানীয় এলাকাবাসী ধর্ষক তিন সন্তানের জনক মোশারফ হোসেনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন।

মোশাররফ হোসেন উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের মেরকট গ্রামের ফকির বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে মানসিক প্রতিবন্ধী ওই তরুণী বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে বেলঘর গোসাইবাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে আসেন। এ সময় মোশারফ হোসেন তরুণীকে স্কুলের পেছনে বাথরুমের সামনে নিয়ে ধর্ষণ করতে থাকে।

একপর্যায়ে বেলঘর গোসাইবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে নিয়োজিত রাজমিস্ত্রি হাবিব প্রকৃতির ডাকে সাড়া দিতে বাথরুমের সামনে গিয়ে মোশারফকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ করতে দেখেন। এ সময় রাজমিস্ত্রি হাবিব ঘটনাটি স্থানীয়দের জানান। বুধবার স্থানীয়রা ধর্ষককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

নাঙ্গলকোট থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ আসামিকে আটক করে। ভিকটিমকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কুলের বাথরুমের সামনে নিয়ে মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ

আপডেট সময় ০৯:১৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১