ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রোহিঙ্গা ইস্যুতে সরকার জাতিকে বিভক্ত করেছে : ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হত্যাযজ্ঞ থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার জাতিকে ঐক্যের পরিবর্তে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংকট সমাধানে সব রাজনৈতিক দলের সভা করে জাতীয় ঐক্য তৈরির কথাও বলেন তিনি।

আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোট আয়োজিত সংবাদ সম্মেলনে ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাষ্ট্র যদি এভাবে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, এমন নজির পাকিস্তান আমলেও দেখিনি। এত বড় দুর্বৃত্ত এরশাদ আমলেও দেখিনি। এটা সন্ত্রাসীরাষ্ট্রে পরিণত হচ্ছে। এত বড় একটা সংকট, রোহিঙ্গা সংকট। এটা মোকাবিলায় সব রাজনৈতিক দলের সভা করে জাতীয় ঐক্য তৈরি করতে হবে। রোহিঙ্গাদের কি যে মানবেতর পরিস্থিতি, অথচ সেখানে সরকার রোহিঙ্গাদের ত্রাণ দিতে বাধা দিল বিএনপিকে। কেন বাধা দিলেন ত্রাণ দিতে?’

‘সরকারের সবচেয়ে বড় শত্রু হচ্ছে, বিএনপি আর বিরোধী দল। রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হচ্ছে। প্রতিদিনি গুম, খুন, ধর্ষণ বেড়েই চলছে। উল্টো জনগণকে ডাইভার্ট করার জন্য জিয়া পরিবারের বদনাম শুরু করেছে। গুমের বিষয়ে সরকার ঢাক গুড়গুড় করছে কেন? যদি কেউ গুম হয়ে যায়, সেটা খুঁজে দেওয়ার দায়িত্ব সরকারেরই। এভাবে করে ক্ষমতায় কিছু দিন টিকে থাকা যায়।’

বিএনপির এই নেতা বলেন, ‘আজকে সবার আঙুল কিন্তু সরকারের দিকে। সরকারের কাছে দাবি জানাচ্ছি, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুরসহ যাঁরা গুম হয়েছেন, সবাইকে ফেরত দেওয়া হোক।’

গুম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, ‘রাষ্ট্রে যা কিছু ঘটবে তার সব দায় সরকারের।’

২০ দলীয় জোট ভেঙে যাচ্ছে কি না—এমন প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘জোট ভাঙার চেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের জোট অটুট রয়েছে।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির প্রেসিডেন্ট মেজর জেনারেল সৈয়দ ইব্রাহিম, এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ ও এনটিপির মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে সরকার জাতিকে বিভক্ত করেছে : ফখরুল

আপডেট সময় ০৯:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭