ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ইসরাইলে শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত হিজবুল্লাহ’

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

লেবাননে যেকোনো ইসরাইলি আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে বলে হুশিয়ার করেছেন হিজবুল্লাহ প্রধান সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। বিষয়টিকে ‘আগুন নিয়ে খেলা’ বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুশিয়ারি উচ্চারণ করেন হিজবুল্লাহ প্রধান।

ইমাদ মুগনিয়াসহ হিজবুল্লাহর কয়েকজন শীর্ষস্থানীয় কমান্ডারের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ ভাষণ দেন তিনি।

হাসান নাসরুল্লাহ বলেন, আবার যুদ্ধ শুরু হলে ইসরাইলকে এমন পরিণতি দেখতে হবে যা তারা ১৯৪৮ সালের পর আর কখনও দেখেনি। কাজেই আগুন নিয়ে খেলা বন্ধ করো। আমরা প্রতিরোধ করতে এবং শহীদ হয়ে যেতে প্রস্তুত রয়েছি।

তিনি আরও বলেন, হিজবুল্লাহ সামরিক সংঘাত চায় না তবে সংঘাতে যেতে বাধ্য করলে অতীতের যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত রয়েছে।

চলতি মাসের শুরুর দিকে লেবানন সীমান্তের কাছে সামরিক মহড়া চালায় ইহুদিবাদী ইসরাইল। ওই মহড়াকে যুদ্ধের উসকানি বলে মন্তব্য করেন লেবাননের প্রতিরোধ সংগ্রামের এই নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ইসরাইলে শক্তিশালী আঘাত হানতে প্রস্তুত হিজবুল্লাহ’

আপডেট সময় ০৭:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১