ঢাকা ১১:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মুসলিম যুবকের সঙ্গে প্রেম, ‘দেড় লাখ টাকায় খুনি ভাড়া করে মেয়েকে পুড়িয়ে হত্যা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ভারতের উত্তরপ্রদেশে এক তরুণীকে তার পরিবারের লোকজন দেড় লাখ টাকায় খুনি ভাড়া করে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

হতভাগ্য ওই তরুণীর নাম রঞ্জনা যাদব। এক মুসলিম যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় পরিবারের লোকজন তাকে এভাবে পরিকল্পিতভাবে হত্যা করে। খবর ইয়েনি সাফাকের।

পুলিশ জানায়, ভাড়াটে ওই খুনির নাম বরুণ তিওয়ারি। ভিন্ন ধর্মের যুবককে ভালোবাসায় তাকে জ্যান্ত পুড়িয়ে হত্যার জন্য ভাড়াটে ওই খুনিকে দেড় লাখ রুপি দেয় মেয়েটির পরিবার।

এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তরুণীর বাবা, ভাই ও ভগ্নিপতিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার তাদের গ্রেফতার করা হয়।

ভাড়াটে খুনি বরুণ তিওয়ারিকে হন্নে হয়ে খুঁজছে পুলিশ। হত্যার শিকার তরুণরি বাবা পুলিশের কাছে মেয়েকে ভাড়াটে খুনি দিয়ে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছেন।

পুলিশকে তিনি বলেন, তার মেয়ে এক মুসলিম যুবকের সঙ্গে প্রেম করছিল। নিষেধ করার পরও ফিরে না আসায় ছেলে ও জামাতাকে সঙ্গে নিয়ে মাহুলি গিয়ে ওই খুনিকে ভাড়া করে আনা হয়।

মুখ ও হাত বেঁধে মোটরসাইকেলে করে মরুভূমির কাছে জিগিনা নামে একটি গ্রামে নিয়ে ঘরে বন্দি করে তাতে আগুন ধরিয়ে দিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হয় তাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মুসলিম যুবকের সঙ্গে প্রেম, ‘দেড় লাখ টাকায় খুনি ভাড়া করে মেয়েকে পুড়িয়ে হত্যা!

আপডেট সময় ০১:৩৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১