ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের কথা বলে বিধবাকে ধর্ষণ, মুয়াজ্জিন গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লার মুরাদনগরে বিয়ের কথা বলে বিধবাকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের মুয়াজ্জিনকে গ্রেফতার করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ। সোমবার উপজেলার চাপিতলা গ্রামের দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মুয়াজ্জিন মজিবুর রহমান (২৫) বাঙ্গরাবাজার থানাধীন খাঁপুড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার বিধবার স্বামী ২০১৬ সালে একটি সন্তান এবং তার স্ত্রীকে গর্ভবতী রেখে মৃত্যুবরণ করেন। তারপর বিধবা তার দুইটি সন্তান নিয়ে স্বাভাবিক জীবনযাপন করে আসছিলেন। গত ২৫ দিন আগে ওই নারী তার সন্তানকে মক্তবে পড়াতে পাশের বাড়ির বাচ্চাদের সঙ্গে মসজিদের মুয়াজ্জিন মজিবুরের কাছে পড়তে দেয়।

বাচ্চাদের পড়ার সুবাদে মজিবুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বিধবার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। সম্পর্কের একপর্যায়ে রোববার ওই নারী বিয়ের জন্য মজিবুর রহমানকে চাপ দিলে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে ওই বিধবা কোনো উপায় না পেয়ে সোমবার সকালে বাঙ্গরাবাজার থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মুয়াজ্জিন মজিবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে বাঙ্গরাবাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের ভিত্তিতে মসজিদের মুয়াজ্জিন মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের কথা বলে বিধবাকে ধর্ষণ, মুয়াজ্জিন গ্রেফতার

আপডেট সময় ০৭:৪৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১