ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

ক্যাম্প নউয়ে পৌঁছেছে নেইমারবিহীন পিএসজি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দীর্ঘ বিরতির পর আজ রাতেই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে আজ ক্যাম্প নউয়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনার বিপক্ষে মাঠে নামবে নেইমারবিহীন পিএসজি। আর ইতোমধ্যেই মেসিদের ডেরায় পৌঁছে গেছে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচের আগে ইনজুরিতে পড়ে পিএসজির আর্জেন্টাইন তারকা ফুটবলার আঞ্জেল ডি মারিয়া। এরপর ফরাসি কাপের ম্যাচে মারাত্মক চোটে পড়েন ক্লাবটির আক্রমণভাগের মূল ফুটবলার নেইমার। বার্সার বিপক্ষে ম্যাচ মিস হচ্ছে তারও। তাই ডি মারিয়ার পাশাপাশি নেইমারকেও আজ মাঠে দেখা যাবে না।

গত বছর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনাকে রীতিমত ধুমড়ে-মুচড়ে বিদায় করেছিল বায়ার্ন মিউনিখ। ৮-২ গোলে সেদিন বার্সাকে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। পিএসজি ফাইনাল খেলেছিল। কিন্তু ফাইনালে বায়ার্নের কাছে হেরে গিয়েছিল নেইমারের ক্লাব।

এবার তাই বার্সা এবং পিএসজি- দুই ক্লাবের জন্যই সামনে তাকানোর মিশন। দুই ক্লাবের কেউই চায় না, দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে। সে ক্ষেত্রে বার্সার জন্য সুবিধাই হলো, নেইমার না থাকাতে। ফুটবলপ্রেমীরা হয়তো মেসি-নেইমার দ্বৈরথ দেখতে পাবে না। কিন্তু বার্সা সমর্থকরা সে অর্থে কিছুটা হলেও খুশি।

আজ রাত ২টায় শুরু হবে বার্সা-পিএসজি মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

ক্যাম্প নউয়ে পৌঁছেছে নেইমারবিহীন পিএসজি

আপডেট সময় ০৬:৫০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১