ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

কুমিল্লার চান্দিনায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় প্রতিপক্ষ মো. ফরিদ মিয়া (৫৪) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মো. ফরিদ মিয়া ওই গ্রামের ছায়েদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. আবু তাহের জানান- পাশ্ববর্তী বাড়ির রুহুল আমিনের কলেজ পড়ুয়া ছেলে হাবিব উল্লাহ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এসব বিষয় নিয়ে সোমবার সকালে মো. ফরিদ মিয়া মোটরসাইকেল চালক হাবিব উল্লাহর পিতা রুহুল আমিনের নিকট বিষয়টি জানাতে যান। এতে তারা ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ফরিদ মিয়া। তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় পিটিয়ে হত্যা

আপডেট সময় ০৭:৩৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১