ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তি পেল ‘স্ফুলিঙ্গ’ ছবির প্রথম গান

আকাশ বিনোদন ডেস্ক :

ফার্স্টলুক ও পোস্টার প্রকাশের পর জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদের নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’-এর প্রথম গান মুক্তি পেয়েছে। ‘তোমার নামে’ শিরোনামের এই তারকাবহুল গানটিতে কণ্ঠ দিয়েছেন মুত্তাকী হাসিব, সুকণ্যা মজুমদার ঘোষ, বাসমা কাজী, রোকন ইমন ও পিন্টু ঘোষ।

চার মিনিট ৩১ সেকেন্ডের এই গানের ভিডিওতে দেখা গেছে, দর্শকে ঠাসা স্টেজ শো-তে গানের তালে তালে নাচছ্নে সবাই। আর এই গানের শো-র ব্যাকগ্রাউন্ডে দেখানো হয়েছে ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শ্যামল মাওলার রসায়ন। এছাড়া জাকিয়া বারী মমকেও দেখা গেছে গানটিতে। গানের কথা ও সুর করেছেন পিন্টু ঘোষ। আরও সঙ্গীতায়োজনেও ছিলেন পিন্টু ঘোষ, সঙ্গে রোকন ইমন।

জানা গেছে, ছবিটি একটি ব্যান্ড দলকে নিয়ে নির্মিত হয়েছে। সদ্য প্রকাশিত ফার্স্টলুকে তেমনটাই দেখা গেছে। মূলত বঙ্গবন্ধুর আদর্শের ও চেতনার সঙ্গে তারুণ্যের একটি মেলবন্ধন পাওয়া যাবে ছবিটিতে। যা সদ্য পাওয়া ছবির প্রথম গানেও স্পষ্টভাবে ফুটে উঠেছে। এর আগে, মুক্তি পায় ছবির ৫০ সেকেন্ডের একটি ফার্স্টলুক ও একটি পোস্টার।

ছবির চারটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, পরীমণি, শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চুর মতো শিল্পীরা। সিনেমাটির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন পিন্টু ঘোষ।

উল্লেখ্য, মাত্র ২৩ দিনেই শুটিং সম্পন্ন হয় ছবিটির। গত বছরের ১১ ডিসেম্বর থেকে রাজেন্দ্রপুরের নক্ষত্রবাড়ি রিসোর্টে সেট তৈরি করে শুরু হয় ছবিটির শুটিং। ছবিটি আগামী ১৭ মার্চ মুক্তির কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মুক্তি পেল ‘স্ফুলিঙ্গ’ ছবির প্রথম গান

আপডেট সময় ১১:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১