ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নুসরাতকে ‘মিস’ করছেন নিখিল; তুমি এখন অচেনা, আমি কিন্তু একই আছি!

আকাশ বিনোদন ডেস্ক :

ওপার বাংলার সাংসদ অভিনেত্রী নুসরাত জাহান ও নিখিল জৈনের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন বহু দিনের। একে-অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করা থেকে শুরু করে আলাদা বাড়িতে পর্যন্ত থাকছেন তারা। এর মধ্যে এই অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে আরেক অভিনেতা যশ দাশগুপ্তের। খবর নিউজ এইটটিনের।

তবে আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবসে নিখিল কি মিস করছেন স্ত্রী নুসরাতকে? তার ইনস্টাগ্রাম পোস্ট তো অন্তত এমনই ইঙ্গিত দিচ্ছে। এই বিশেষ দিবসে নিজের ছবি পোস্ট করে নিখিল যা লিখেছেন তাতেই নেটিজেনদের আন্দাজ তিনি বুঝি নায়িকা স্ত্রীকে মিস করছেন!

পোস্ট করা ছবিতে দেখা গেল, এক পাহাড়ি নির্জন এলাকায় একাকী বসে রয়েছেন নিখিল। কিছুটা আনমনাও দেখাচ্ছে তাকে। এই ছবিটি যদিও তাদের বিয়ের সময়ে তুরস্ক থেকে তোলা। তবে, আজ ভালোবাসা দিবসে নিজের একাকীত্ব বোঝানোর জন্যই তিনি সম্ভবত এই ছবিটি বেছে নিয়েছেন।

যেখানে নিখিল লিখেছেন, ওহ আমি দুঃখিত!… বলছি তুমি কী কথা দিয়েছিলে আমাকে! আর এখন তুমি বদলে গিয়ে সম্পূর্ণ এক অন্য, অচেনা মানুষ হয়ে গেছো। কিছু মনে করো না, আমি কিন্তু একই আছি!” পোস্টে নাম না নিলেও দেখে বুঝতে আর বাকি থাকে না যে, তিনি নুসরাতকে উদ্দেশ্য করেই একথা বলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নুসরাতকে ‘মিস’ করছেন নিখিল; তুমি এখন অচেনা, আমি কিন্তু একই আছি!

আপডেট সময় ১১:৪৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১