ঢাকা ০২:২৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মোট রোহিঙ্গার ৪০ ভাগই বাংলাদেশে: জাতিসংঘ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে সহিংসতায় বসবাসকারী মোট রোহিঙ্গার ৪০ ভাগই বাংলাদেশে পালিয়ে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বলেন, ২৫ আগস্টের পর থেকে গত ২০ দিনে রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে চার রাখ রোহিঙ্গা মুসলিম। আগে-পরে মিলিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ৪০ শতাংশই বাংলাদেশে পালিয়ে এসেছে।

তিনি বলেন, জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রায় ৬০ শতাংশই শিশু। আশ্রয় রোহিঙ্গা শিশুদের জন্য জরুরি ভিত্তিতে বিশুদ্ধ পানি, স্যানিটেশন, ওষুধপত্র ও চিকিত্সা সামগ্রীবাহী ট্রাকগুলো কক্সবাজারের দিকে যাচ্ছে। আগামী দিনগুলোতে আরো ত্রাণসামগ্রী পাঠানো হবে।

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগণকে মানবিক সহায়তার অংশ হিসেবে বিশুদ্ধ পানি, সৌচাগার ও আশ্রয়কেন্দ্র নির্মাণে সহায়তা দিতে শুরু করেছে অক্সফ্যাম। অক্সফ্যামের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের এই আশ্রয় কেন্দ্রগুলো অত্যন্ত নাজুক। সেখানে সবচেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে আশ্রয়কেন্দ্র নির্মাণ, বিশুদ্ধ খাবার পানি, সৌচাগার ও খাদ্য। অক্সফ্যাম এই মুহুর্তে ২ লাখ রোহিঙ্গা জনগণের কাছে এই মানবিক সহায়তা পৌঁছে দেয়ার কাজ শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মোট রোহিঙ্গার ৪০ ভাগই বাংলাদেশে: জাতিসংঘ

আপডেট সময় ১২:০০:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭