ঢাকা ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

‘আমরা সিঙ্গেল কেন? প্রশাসন জবাব চাই’

আকাশ জাতীয় ডেস্ক:  

ভালবাসা দিবসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রেম বঞ্চিতরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। এতে অংশগ্রহণকারীরা শ্লোগান দেয় ‘আমরা সিঙ্গেল কেন? প্রশাসন জবাব চাই’।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আম চত্বর থেকে ‘প্রেম বঞ্চিত সংঘ’ এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটের সামনে গিয়ে সমাবেশ করে।

এতে অংশ নেয় ওই সংগঠনের প্রায় শতাধিক সদস্য। প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে লেখা ছিল, ‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না।’

এ সময় রাবি শাখা প্রেমবঞ্চিত সংঘের সভাপতি আব্দুল্লাহর নেতৃত্বে অংশগ্রহণকারীরা শ্লোগান দেয়, ‘তুমি কে, আমি কে-বঞ্চিত, বঞ্চিত’ কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না। আমরা সিঙ্গেল কেন? প্রশাসন জবাব চাই। পরে সংগঠনটি গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে।

প্রেম বঞ্চিত সংঘের সভাপতি আব্দুল্লাহ জানান, ভালবাসার নামে দেশে শ্লীলতাহানির ছড়াছড়ি, এটা আমরা চাই না। ভালবাসা হবে পবিত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‘আমরা সিঙ্গেল কেন? প্রশাসন জবাব চাই’

আপডেট সময় ০৫:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১