ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোরে হাঁটতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আকাশ জাতীয় ডেস্ক:  

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৭টার দিকে শহরের মেঘনাপাড় রেলওয়ে সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম নিতাই চন্দ্র সাহা (৬৫)। তিনি ভৈরব বাজার ডালপট্টি এলাকার নিদান চন্দ্র সাহার ছেলে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, শনিবার ভোরে ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহা ঘুম থেকে উঠে ভৈরবের নদীর পাড় এলাকায় হাঁটতে যান। সকাল পৌনে ৭টার দিকে তিনি রেলওয়ে সেতুসংলগ্ন এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা তাকে আটক করে মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিলে ছিনতাইকারীরা তার পায়ের উরুতে ছুরি দিয়ে আঘাত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত নিতাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের ডাক্তার মোকিত ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগে পথিমধ্যই তার মৃত্যু হয়।

নিহতের একমাত্র ছেলে রাজীব সাহা জানান, আমার বাবা প্রতিদিনের মত সকালে ঘুম থেকে উঠে প্রাতঃভ্রমণে যায়। ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। কি কারণে কারা তাকে ছুরিকাঘাত করল আমরা তা বলতে পারছি না।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঠিক কি কারণে কারা তাকে ছুরিকাঘাত করল পুলিশ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভোরে হাঁটতে গিয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

আপডেট সময় ০৪:৫৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১