ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কর্নওয়ালের ঘূর্ণিতে ২৯৬ রানে অলআউট বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

রাখিম কর্নওয়ালের ঘূর্ণিতে ২৯৬ রানে অলআউট হলো বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করলেন লিটন দাস। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান করেছেন মেহেদী হাসান মিরাজ। ৫৪ রান করেছেন মুশফিকুর রহিম। ক্যারিবীয় স্পিনার রাখিম কর্নওয়াল ৭৪ রান দিয়ে শিকার করেছেন ৫টি উইকেট। এছাড়া শ্যানন গ্যাব্রিয়েল ৩টি আলজারি যোসেফ ২টি করে উইকেট শিকার করেন। প্রথম ইনিংস শেষে বাংলাদেশ পিছিয়ে ১১৩ রানে।

আজ দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফেরেন মোহাম্মদ মিথুন। গতকাল দিন শেষে ব্যক্তিগত ৬ রানে অপরাজিত থাকা ‍মিথুন আজ ফিরেন ব্যক্তিগত ১৫ রানে। দলীয় ১৪২ রানে কর্নওয়ালের বলে শর্ট মিডউইকেটে ক্রেইগ ব্র্যাথওয়েটের হাতে ক্যাচ হন তিনি।

এরপর মুশফিকুর রহিম ফিরে যান ব্যক্তিগত ৫৪ রানে। দলীয় ১৫৫ রানে কর্নওয়ালের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে মায়ার্সের হাতে ক্যাচ হন তিনি। তারপর থেকে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের জুটিতে এগোতে থাকে বাংলাদেশ। প্রথম সেশনে জুটি বাঁধা এই দুই ব্যাটসম্যান মিলে দ্বিতীয় সেশন পার করে দেন।

কিন্তু তৃতীয় সেশনে আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কর্নওয়ালের করা একই ওভারে ফিরে যান লিটন দাস ও নাঈম হাসান। ৯২তম ওভারে ব্লাকউডের হাতে ক্যাচ হন লিটন। পঞ্চম বলে নাঈমও ক্যাচ হন এই ব্লাকউডের হাতে। লিটন ৭১ রান করলেও নাঈম রানের খাতা খুলতে পারেননি।

এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর মিরাজও টিকতে পারেননি। দলীয় ২৮৩ রানে গ্যাব্রিয়েলের বলে কাভারে ব্র্যাথওয়েটের হাতে ক্যাচ হন মিরাজ। তার ব্যাট থেকে আসে ৫৭ রান। দলের রান যখন ২৯৬ তখন যোসেফের বলে বোনারের হাতে ক্যাচ হন আবু জায়েদ রাহি।

গত বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। প্রথম দিন টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিন শেষ হয় তাদের প্রথম ইনিংস। ৪০৯ রান করে অলআউট হয় ক্যারিবীয়রা।

সফরকারীদের পক্ষে এনক্রুমাহ বোনার ৯০, জশুয়া ডি সিলভা ৯২ ও আলজারি যোসেফ ৮২ রান করেন। বাংলাদেশের বোলারদের মধ্যে আবু জায়েদ রাহি ৪টি, তাইজুল ইসলাম ৪টি, সৌম্য সরকার ১টি ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট শিকার করেন। দ্বিতীয় দিনই বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসের ব্যাট করতে নামে। ৪ উইকেটে ১০৫ রান করে দিনের খেলা শেষ করেছিল টাইগাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সময় ও সম্পর্কের পরিবর্তনে মানুষের রূপ নিয়ে দীপা খন্দকার

কর্নওয়ালের ঘূর্ণিতে ২৯৬ রানে অলআউট বাংলাদেশ

আপডেট সময় ০৪:০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১