ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পলাতক মিলা, খুঁজছে পুলিশ

আকাশ বিনোদন ডেস্ক : 

অ্যাসিড নিক্ষেপের মামলায় কণ্ঠশিল্পী মিলা ও তার সহযোগী কিম জন পিটার হালদারের বিরুদ্ধে গ্রেফতারির আদেশ দিয়েছেন আদালত।

মামলায় হাজিরা না দেওয়ায় ঢাকার অ্যাসিড দমন ট্রাইবুনালের জেলা জজ এই গ্রেফতারির আদেশ দেন।

গ্রেফতারি আদেশের বিষয়ে আজ শুক্রবার সকালে কথা হয় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াজেদ আলীর সঙ্গে। তিনি বলেন, মিলা ও তার সহযোগী কিমকে গ্রেফতারের জন্য তল্লাশি চলছে। গতকাল বৃহস্পতিবার রাতেও মিলার মিরপুরের বাসায় তল্লাশি চালাই, কিন্তু এখনও তিনি ধরাছোঁয়ার বাইরে। আশা করি, শিগগিরই তাদের গ্রেফতার করে আদালতে সমর্পণ করতে পারব।

জানা গেছে, ২০১৯ সালের ২ জুন প্রাক্তন স্বামীর ওপর অ্যাসিড নিক্ষেপের মামলায় সিআইডির তদন্তে অভিযুক্ত হন সংগীত শিল্পী মিলা ও তার সহযোগী কিম। এরপর ২০২০ সালের ৩০ ডিসেম্বর সিআইডি আদালতে চার্জশিট দাখিল করে। পরবর্তীতে এ বছরের ২৮ জানুয়ারি ঢাকার অ্যাসিড দমন ট্রাইব্যুনাল ওই চার্জশিট আমলে নিয়ে উভয় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও পলাতক থাকায় ক্রোকি পরোয়ানা জারি করেন। গত ৯ ফেব্রুয়ারি আদালতের জারিকৃত গ্রেফতারি পরওয়ানা পল্লবী থানায় পৌঁছায়। এরপর থেকেই পল্লবী থানা পুলিশ অভিযুক্ত মিলা ও তার সহযোগী কিমকে খুঁজছে। তাদের আবাসস্থল ও সম্ভাব্য অবস্থানে কয়েক দফা তল্লাশি চালিয়েও তাদেরকে গ্রেফতার করা যায়নি। পরিবারের দাবি, তারা কোথায় আছে এ সম্পর্কে তাদের ধারণা নেই।

উল্লেখ্য, মিলার সহযোগী কিম ২০১৯ সালের জুলাই মাসে ঢাকা ক্যান্টনমেন্টের একটি বাসা থেকে গ্রেফতার হয়ে কারাগারে যান। পরবর্তীতে জামিন নিয়ে আর আদালতে হাজিরা দেননি। অপরদিকে মিলা এই মামলার ১নং আসামি। তিনি এখন পর্যন্ত কখনওই আদালতের মুখোমুখি হননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পলাতক মিলা, খুঁজছে পুলিশ

আপডেট সময় ১১:১৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১