ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

অবসরে যাচ্ছেন রাজ্জাক-নাফিস

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন শাহরিয়ার নাফিস ও আব্দুর রাজ্জাক।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

কোয়াবের বিবৃতি অনুযায়ী, শনিবার (১৩ ফেব্রুয়ারি) অবসরের ঘোষণা দেবেন।

শনিবার দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টার সংলগ্ন ১ নং প্লাজায় ‘পিচ ফাউন্ডেশন’ এর একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এই অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজ্জাক ও নাফিস বিদায়ের ঘোষণা দেবেন বলে জানা গেছে।

অবসরের পর নাফিস ও রাজ্জাক দুজনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত হবেন। এর মধ্যে বাঁহাতি স্পিনার রাজ্জাক জাতীয় দলের নির্বাচকমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন। তিনি যোগ দেবেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে। দু-একদিনের মধ্যে রাজ্জাকের নিয়োগ চূড়ান্ত করা হবে।

আর বাঁহাতি ওপেনার নাফিস যোগ দিচ্ছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগে। তবে তিনি ম্যানেজার হিসেবে নয়, বরং ট্রেইনি হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে। পরে অন্য কোনো বিভাগেও যোগ দিতে পারেন তিনি।

বাংলাদেশের একমাত্র বোলার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট শিকারের কৃতিত্বের অধিকারী রাজ্জাক জাতীয় দলের জার্সিতে ১৩ টেস্ট খেলে ২৮ উইকেট, ১৫৩ ওয়ানডেতে ২০৭ উইকেট এবং ৩৪টি টি-টোয়েন্টি খেলে নিয়েছেন ৪৩ উইকেট। অন্যদিকে জাতীয় দলের জার্সিতে ২৪ টেস্ট খেলে ১২৬৭ রান করেছেন নাফিস। এই ফরম্যাটে একটি সেঞ্চুরিও আছে তার। ৭৫ ওয়ানডে খেলে তিনি করেছেন ২২০১ রান, এই ফরম্যাটে ৪টি সেঞ্চুরি আছে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

অবসরে যাচ্ছেন রাজ্জাক-নাফিস

আপডেট সময় ০৯:১৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১