ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমারে ২৩ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে সেনা সরকার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

২৩ হাজারেরও বেশি কারাবন্দিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের সেনা সরকার। শুক্রবার সাধারণ ছুটির দিনে সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং বন্দিদের মুক্তির ঘোষণা দিয়েছেন।

এ ঘোষণা এমন সময় এলো যখন মিয়ানমারে অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে দেশটির একাধিক সামরিক কর্মকর্তা ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

জেনারেল মিন অং হ্লাইং এক ঘোষণায় বলেন, শন্তি, উন্নয়ন ও শৃঙ্খলাসহ মিয়ানমার যখন একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করছে তখন বন্দিদের স্বাভাবিক জীবনে ফেরাতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। মানবিক ও সহানুভূতিশীল পরিস্থিতি তৈরি করতে বন্দিদের সাজা মওকুফ করা হয়েছে।

মিয়ানমারের ২৩ হাজার ৩১৪ জন এবং বিদেশি ৫৫ জন বন্দির সাজা মওকুফ করা হয়েছে বলে ঘোষণায় জানানো হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী। আটক করা হয় অং সান সু চিসহ শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দকে। এছাড়াও জারি করা হয় এক বছরের জরুরি অবস্থা। এ ঘটনার পর থেকেই জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন দেশটির সাধারণ জনগণ। আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে আনতে সাধারণ মানুষের বিক্ষোভে গুলিও চালিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমারে ২৩ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে সেনা সরকার

আপডেট সময় ০৬:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ফেব্রুয়ারী ২০২১