ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা করলো হামাস

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ফিলিস্তিনি ইস্যুতে ইরানের সম্মানজনক এবং অপরিবর্তনীয় অবস্থানের প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া।

বুধবার ইরানের ইসলামি বিপ্লবের ৪২তম বিজয় বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীকে পাঠানো এক চিঠিতে তিনি এই প্রশংসা করেন।

চিঠিতে ইসমাইল হানিয়া বলেন, ইরানের ইসলামি বিপ্লবের এই মহান বিজয়ের বার্ষিকীতে দেশটির জনগণের পাশাপাশি ফিলিস্তিনের জনগণও বিশেষভাবে আনন্দিত।

হামাস নেতা আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব অবসানের জন্য ইরানের সর্বোচ্চ নেতা যে অপরিবর্তনীয় এবং অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছেন সেজন্য ফিলিস্তিনের জনগণ হৃদয় থেকে তার প্রতি শ্রদ্ধা পোষণ করেন।

ইরানের জনগণ ও সর্বোচ্চ নেতার পক্ষ থেকে এই সমর্থন অব্যাহত থাকবে বলে হামাস আশা করে যাতে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা যায়।

গত জুলাই মাসে ইরানের সর্বোচ্চ নেতা ইসমাইল হানিয়াকে লেখা এক চিঠিতে ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। সে সময়ও তিনি ইরানের পক্ষ থেকে আগের মতো একইরকম সর্বাত্মক সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিলিস্তিন ইস্যুতে ইরানের অবস্থানের প্রশংসা করলো হামাস

আপডেট সময় ০৭:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১