ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সু চির আরেক ঘনিষ্ঠ সহযোগী আটক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মিয়ানমারের ক্ষমতাচ্যুত স্টেট কাউন্সিলর অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী কেউ টিন্ট সোইকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

এমন এক সময় এই আটকের খবর এসেছে, যখন মিয়ানমারের জেনারেলদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

আটক কেউ টিন্ট স্টেট কাউন্সিলর সু চির অধীন মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির তথ্য বিষয়ক কমিটির সদস্য কেই টোই বলেন, কিউ টিন্টসহ সু চির দলের চারকর্মীকে রাতে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে।

গত ৮ নভেম্বরের জাতীয় নির্বাচনে সু চির দল নিরঙ্কুশ জয় পায়। পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য যেখানে ৩২২টি আসনই যথেষ্ট, সেখানে এনএলডি পেয়েছিল ৩৪৬টি আসন।

এনএলডি নিরঙ্কশ জয় পেলেও সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) ভোটে প্রতারণার অভিযোগ তুলে ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানায়।

তারা নতুন করে নির্বাচন আয়োজনের দাবি তোলে। যদিও ইউএসডিপি ৭১টি আসনে জয় পেয়েছে।

এদিকে সামরিক অভ্যুত্থানের ঘটনায় মিয়ানমারের জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে নির্বাহী আদেশে অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

নতুন এই নিষেধাজ্ঞায় দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।

সামরিক জান্তা যেন যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমারের ১০০ কোটি ডলারের সরকারি তহবিলে হাত দিতে না পারে, তা নিশ্চিত করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেন এবারই প্রথম নিষেধাজ্ঞার কোনো নির্বাহী আদেশে অনুমোদন দিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সু চির আরেক ঘনিষ্ঠ সহযোগী আটক

আপডেট সময় ০১:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১