ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নির্যাতনের ভিডিও ভাইরালের পর অপহৃত যুবক উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

পটুয়াখালীর কলাপাড়ায় হাত পা-বেঁধে মধ্যযুগীয় নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর অপহৃত যুবক রায়হান (২২) কে দীর্ঘ ৬ দিন পর অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে স্থানীয় শ্রমিকরা একটি ডিঙ্গি নৌকা যোগে ফাতরার বন এলাকায় বালু আনতে গিয়ে তাকে দেখতে পায়। নৌকাটি দেখে রায়হান তাদের কাছে সাহায্য চায়। শ্রমিকরা তাকে হাতা পা বাঁধা অবস্থায় নৌকায় তুলে। পরে মহিপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রায়হান পার্শ্ববর্তী উপজেলা তালতলী এলাকায় তার শ্বশুরবাড়ি উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন শুক্রবার বিকেলে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, নির্যাতন করা হচ্ছে রায়হানকে। নির্যাতনের ভিডিও দেখে নিজ পুত্রকে শনাক্ত করেন পিতা আবুল কাশেম। এ ঘটনায় রবিরার রাতে ৯ জনের নাম উল্লেখসহ ৪ জনকে অজ্ঞাত আসামি করে মহিপুর থানায় অপহরণ মামলা দায়ের করেন তিনি। পুলিশ ওই রাতেই ইউসুফ নামের এক যুবককে আটক করে। তার তথ্যের ভিক্তিতে সোমবার দিনভর অভিযান চালিয়ের ইলিয়াস নামের আরও একজন যুবককে গ্রেফতার করেন। এসময় ঘটনাস্থল থেকে নির্যাতনে ব্যবহৃত লাঠি ও রশি উদ্ধার করা হয়।

আজ বুধবার সকালে একটি ডিঙ্গি নৌকায় ফাতরার বন এলাকায় বালু আনতে যায়। এসময় বালুবাহী নৌকায় থাকা শ্রমিকরা তাকে দেখতে পায়। নৌকাটি নিয়ে তারা কাছাকাছি গেলে রায়হান তাদের কাছে সাহায্য চায়। খবর পেয়ে রায়হানকে হেফাজতে নিয়েছে পুলিশ।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে রায়হানকে উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পটুয়াখালী পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্যাতনের ভিডিও ভাইরালের পর অপহৃত যুবক উদ্ধার

আপডেট সময় ১০:৩৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১