ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

র‌্যাঙ্কিংয়ে সাকিব-মুমিনুল-মিরাজের উন্নতি

আকাশ স্পোর্টস ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে, এই ম্যাচে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান, মুমিনুল হক ও মেহেদী হাসান মিরাজ। ভালো খেলার পুরস্কারও পেয়েছেন তারা। টেস্ট ফরম্যাটে খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তারা।

বুধবার টেস্ট ফরম্যাটের খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ের আপডেট তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতে ব্যাটসম্যানদের তালিকায় ৮ ধাপ উন্নতি করে ৩৩তম অবস্থানে উঠে এসেছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি (১১৫ রান) করেছিলেন তিনি।

প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি (৬৮) করেছিলেন সাকিব আল হাসান। ব্যাটসম্যানদের তালিকায় ৪ ধাপ উন্নতি করে তিনি উঠে এসেছেন ৩০তম অবস্থানে। উন্নতি হয়েছে মুশফিকুর রহিমেরও। বর্তমানে ২২তম অবস্থানে আছেন তিনি। বোলারদের তালিকায় মেহেদী হাসান মিরাজ ২৮তম অবস্থান থেকে ২৪তম অবস্থানে উঠে এসেছেন।

এই ম্যাচে জয়ের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ। কিন্তু দুর্দান্তভাবে ডাবল সেঞ্চুরি (২১০*) করে বাংলাদেশের কাছ থেকে জয় ছিনিয়ে নেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান কাইল মায়ার্স। এই ম্যাচের মাধ্যমেই টেস্টে তার অভিষেক হয়। দলকে জেতানোর পর টেস্ট র‌্যাঙ্কিংয়ে যুক্ত হয়েছে তার নাম। ৪৪৮ রটিং পয়েন্ট নিয়ে ৭০তম অবস্থানে আছেন তিনি।

ক্যারিবীয় অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৮ ধাপ উন্নতি করে ৫৩তম অবস্থানে উঠে এসেছেন। ক্যারিবীয় স্পিনার জোমেল ওয়ারিকান ১৪তম ধাপ উন্নতি করে ৬২তম অবস্থানে আছেন। আরেক স্পিনার রাখিম কর্নওয়াল ছয় ধাপ উন্নতি করে ৬৫তম অবস্থানে আছেন।

এদিকে চেন্নাইয়ে গতকাল (মঙ্গলবার) সিরিজের প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানে হারিয়েছে ইংল্যান্ড। এই ম্যাচে ডাবল সেঞ্চুরি (২১৮ রান) করেন ক্যারিবীয় অধিনায়ক জো রুট। তিনি দুই ধাপ উন্নতি করে ব্যাটসম্যানদের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছেন। শীর্ষে আছেন নিউজিল্যান্ড দলের অধিনায়ক কেন উইলিয়ামসন। দ্বিতীয় অবস্থানে আছেন অজি তারকা স্টিভেন স্মিথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

র‌্যাঙ্কিংয়ে সাকিব-মুমিনুল-মিরাজের উন্নতি

আপডেট সময় ০৭:৩৮:১০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১