ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

বছরের শেষদিকে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০১৭ সালের পর এই প্রথম বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল। আর এই সফর আলোর মুখ দেখতে পারে চলতি বছরের শেষদিকে।

তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই সফরে তা হচ্ছে না। এর বদলে হবে টি-টোয়েন্টি সিরিজ। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত।
বুধবার (১০ ফেব্রুয়ারি) ক্রিকইনফোর এক রিপোর্টে উঠে এসেছে এসব তথ্য। চলতি বছর ভারতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে এই আসর বসার কথা ছিল ২০২০ সালে, অস্ট্রেলিয়ার মাটিতে। অবশ্য ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়াতেই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ সফরে সাদা বলের সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড। ফলে অস্ট্রেলিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সম্ভাবনাই বেশি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের আগেই বাংলাদেশ সফরে আসতে পারে নিউজিল্যান্ড। সেই সিরিজে নিউজিল্যান্ডও খেলতে পারে ৩টি টি-টোয়েন্টি।

এর আগে করোনা মহামারির কারণে অস্ট্রেলিয়া দলের পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফর পিছিয়ে যায়। যেহেতু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলের চূড়ান্ত তালিকা আগামী এপ্রিলে ফাইনাল হওয়ার কথা, ফলে বাকি সময়ে পূর্ব নির্ধারিত টেস্ট সিরিজ শেষ করা প্রায় অসম্ভব। তাই টি-টোয়েন্টি সিরিজকেই প্রাধান্য দিচ্ছে অস্ট্রেলিয়া।

গত এপ্রিলে সিরিজ স্থগিত হওয়ার পর থেকেই ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু দুই বোর্ড মিলেও টেস্ট সিরিজ আয়োজনের পথ খুঁজে পায়নি। এরপর টি-টোয়েন্টি সিরিজ নিয়েই এগিয়ে যাচ্ছে দুই বোর্ড।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। সেবার প্রথম টেস্টে ৩০ রানে জেতার স্বাদ পায় বাংলাদেশ। পরের টেস্টে ৭ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

বছরের শেষদিকে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৭:৩২:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১