ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুদ্ধের হুমকির পরও চীনকে নতুন চান্দ্রবর্ষের শুভেচ্ছা তাইওয়ানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

তাইওয়ান অঞ্চলে সম্প্রতি সামরিক উপস্থিতি বাড়িয়েছে চীন। এ নিয়ে অনেক উত্তপ্ত বাক্যও বিনিময় হয়েছে চীন ও তাইওয়ানের মধ্যে। নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে তাইওয়ান। আর তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। গত সপ্তাহেও তাইওয়ানকে হুশিয়ার করে দিয়ে চীন বলেছে, স্বাধীনতা মানেই যুদ্ধ। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও চীনকে নতুন চান্দ্রবর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার তিনি এই শুভেচ্ছা জানান।

তাইওয়ান ফের স্বাধীন দেশ দাবি করে সাই ইং ওয়েন বলেন, নতুন চান্দ্রবর্ষ তাইওয়ান ও চীন এ সপ্তাহে আলাদাভাবে উদ্‌যাপন করবে। নতুন চান্দ্রবর্ষ দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। আমরা চীনের জনগণকে চান্দ্রবর্ষের শুভেচ্ছা জানাতে চাই। দুই পক্ষের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করতে চাই।

সাই ইং ওয়েন জানিয়ে দেন, তিনি চীনের কোনো চাপের মুখে নতিস্বীকার করবেন না। বেইজিংয়ের সঙ্গে আবার আলোচনা শুরুর জন্য আহ্বান জানান তিনি। সাই ইং ওয়েন বলেন, ‘আমি বলতে চাই, তাইওয়ানের অবস্থান একই থাকবে। কোনো চাপের কাছে তাইওয়ান নতিস্বীকার করবে না। তাইওয়ান চীনের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ফলপ্রসূ আলোচনা চায়। চীনের হাতেই মূল সমাধান রয়েছে। মৌখিক আক্রমণ ও সামরিক হুমকিতে তাইওয়ানের অবস্থান বদলাবে না। অতীতেও তা হয়নি।’

চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিস সাই ইং ওয়েনের বক্তব্য প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, তাইওয়ানের সরকার ঘটনাগুলো বিকৃত করছে। স্বাধীনতা অর্জনের জন্য বিদেশি শক্তির সঙ্গে হাত মেলাচ্ছে। তাইওয়ানের ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি দেশটিতে এ অবস্থা সৃষ্টি করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুদ্ধের হুমকির পরও চীনকে নতুন চান্দ্রবর্ষের শুভেচ্ছা তাইওয়ানের

আপডেট সময় ০১:৫৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১