ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচার শুরু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচার সাংবিধানিক বলে জানিয়েছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট।

এতে গত মাসে ক্যাপিটল ভবনে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে ট্রাম্পের বিচারের পূর্ণ কার্যক্রম শুরুর অনুমোদন মিলেছে।

কিন্তু তাকে দোষী সাব্যস্তকরণ যে কতটা কঠিন হবে; তা পরিষ্কার করে দিয়েছেন রিপাবলিকান সিনেটররা। বার্তা সংস্থা এএফপি ও বিবিসি এমন খবর দিয়েছে।

ট্রাম্পের আইনজীবীদের দাবি, হোয়াইট হাউস ছাড়ার পর তিনি আর বিচারের মুখোমুখি হতে পারেন না। তারা এই বিচার কার্যক্রম বাতিলের দাবি জানিয়েছেন।

কিন্তু সিনেটে বিচার শুরু করার পক্ষে ৫৬-৪৪ সংখ্যাগরিষ্ঠ ভোট পড়েছে। রিপাবলিকান দলের কয়েকজন সিনেট সদস্যও বিচারের পক্ষে সায় দিয়েছেন।

নির্বাচনে জালিয়াতি করে বিজয় কেড়ে নেওয়ার অভিযোগ করে ক্যাপিটল ভবনের দিকে এগিয়ে যেতে সমর্থকদের উৎসাহিত করেছেন ট্রাম্প। গত ৬ জানুয়ারিতে ট্রাম্পের সেই বক্তৃতার ভিডিও ফুটেজের মন্তাজ প্রদর্শনের মাধ্যমে মঙ্গলবার বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে।

ম্যারিল্যান্ডের প্রতিনিধি পরিষদ সদস্য জ্যামি রাসকিন বলেন, এটি বড় ধরনের অপরাধ ও অপকর্ম। এটি যদি অভিশংসনযোগ্য অপরাধ না হয়, তবে পরে আরও এমন ঘটনা ঘটবে।

এই আবাসন ধনকুবেরের আইনজীবীরা বলেন, একজন সাবেক প্রেসিডেন্টকে এই বিরূপ পরিস্থিতিতে ফেলে দেওয়া সাংবিধানিক প্রক্রিয়া হতে পারে না। ডেমোক্র্যাটদলীয় সদস্যরা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি করছেন বলে তারা দাবি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিনেটে ট্রাম্পের অভিশংসন বিচার শুরু

আপডেট সময় ০১:৫৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১