ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী: মামদানি বিএনপি ভোট মানলেও গণভোট মানে না: আখতার হোসেন সাঁথিয়ায় আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ

আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত ‘আকাশি পুলওভার’ এখন বঙ্গ-তে

আকাশ বিনোদন ডেস্ক :

আন্তর্জাতিক মঞ্চে তিনটি পুরস্কার জেতা সিনেমা ‘আকাশি পুলওভার’-এর ডিজিটাল ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল বঙ্গ-তে। যাদের সাবস্ক্রিপশন রয়েছে তারাই এখানে উপভোগ করতে পারবেন ভিন্নধর্মী এই বাংলা সিনেমাটি।

বিশ্বমঞ্চে এতোগুলো পুরস্কার জেতা ছবির গল্পটিও বেশ চমকপ্রদ। একজন নিঃসঙ্গ বৃদ্ধা যিনি একটি বাড়িতে একাই থাকেন। তার সঙ্গে থাকেন গৃহপরিচারিকা। বৃদ্ধা ওই নারী পরিচারিকার বিয়ে দিয়েছেন, কিন্তু স্বামীর সঙ্গে ঘর করতে দেন না। তিনি নিজেও কখনও স্বামীর সংসার করেননি। তিনি একা একাই একজন সেলাই দিদিমণি হিসাবে কাজ করতেন। হঠাৎই তার জীবনে আসেন এক ছেলে। আর এই প্রেক্ষাপট নিয়েই গল্প এগোয়।

চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে ছবিটি। সাউথ ফিল্ম অ্যান্ড আর্ট অ্যাকাডেমি ফেস্টিভ্যালে বেস্ট ড্রামা ফিচারে গে অ্যাওয়ার্ড পেয়েছে ‘আকাশী পুলওভার’। পরিচালক অর্ফিউস মুখোটি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন অলকানন্দা রায়, সমদর্শী দত্ত, রুপা ভট্টাচার্য প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বুদ্ধিজীবী কবরস্থানে আহমদ ছফার ঠাঁই হয়নি রাজনৈতিক কারণে: সলিমুল্লাহ খান

আন্তর্জাতিক মঞ্চে পুরস্কৃত ‘আকাশি পুলওভার’ এখন বঙ্গ-তে

আপডেট সময় ১১:১৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১